advertisement

Rapper Lil Tay Death: ১৪ বছরে অকালে চলে গেলেন জনপ্রিয় ব়্যাপার, ভাইও প্রয়াত, রহস্যমৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা

Last Updated:

Rapper Lil Tay Death: ছোটবেলা থেকেই কন্ট্রোভার্সি ছিল তাঁর সঙ্গী৷ এবার সমস্ত বিতর্ককে জিইয়ে রেখে অকালে চলে গেলে জনপ্রিয় ব়্যাপার সোশ্যাল মিডিয়া সেনসেশন লিল টে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৪ বছর৷

একের পর এক মৃত্যুসংবাদ৷ ছোটবেলা থেকেই কন্ট্রোভার্সি ছিল তাঁর সঙ্গী৷ এবার সমস্ত বিতর্ককে জিইয়ে রেখে অকালে চলে গেলে জনপ্রিয় ব়্যাপার সোশ্যাল মিডিয়া সেনসেশন লিল টে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৪ বছর৷ বুধবার রাতে প্রকাশ্যে আসে তার মৃত্যুর খবর৷ তবে মৃত্যুর পর তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷
১৪ বছরের এই ব়্যাপারের মৃত্যুর খবর তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়৷ তবে তাঁর ভাইয়েরও মৃত্যু হয়েছে৷ তবে প্রয়াত লিল টে-র বাবা তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেননি৷ কী কারণে মৃত্যু হয়েছে তার কোনও কারণ জানা যায়নি৷ তবে মৃত্যুর বিবৃতিতে জানানো হয়েছে, এটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি য়ে, আমাদের প্রিয় ক্লাইরে আর নেই৷ তার এই মৃত্যু মর্মান্তির৷ কেউই এটা আশা করিনি৷ তাঁর এই অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ৷ কোনও ভাষা নেই আমাদের এই শোক প্রকাশ করার৷
advertisement
advertisement
জনপ্রিয় ব়্যাপার একা নন, তাঁর ভাইয়ের মৃত্যুও প্রচন্ড কষ্টের৷ একই পরিবারের দু’জনের মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যাচ্ছে না৷ এই দুঃখের সময়ে এই ক্ষতির জন্য দুঃখিত৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এই সময়ে সমস্তরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি৷
advertisement
ক্লেয়ার ও তার ভাইয়ের মৃত্যু নিয়ে যে রহস্য দানা বেঁধেছে তা নিয় পুরোদমে তদন্ত চলছে৷ অন্যদিকে এই খবর নিশ্চিত করতে চাননি লিল টে-র প্রাক্তন ম্যানেজার হ্যারি টিস্যাং৷ শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলসের পুলিশের কাছেও ক্লাইরে হোপ নামে কোনও কিশারীর মৃত্যুর খবর নেই৷ নিজের কেরিয়ারের জন্য লস অ্যাঞ্জেলসেই থাককেন লিল৷ মাত্র ৯ বঠর বয়সেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই ব়্যাপার৷ একগুচ্ছ টাকা ভিডিওতে দেখানোর পর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি৷ তারপর বেশ কিছুদিন ইন্টারনেটে সেভাবে আর দেখা যায়নি তাঁকে৷ এছাড়াও পারিবারিক ঝামেলার কারণেও শিরোনামে উঠে আসেন তিনি৷ এর মধ্যেই তার মৃত্যু নিয়েও বড় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যা নিয়ে তদন্ত চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rapper Lil Tay Death: ১৪ বছরে অকালে চলে গেলেন জনপ্রিয় ব়্যাপার, ভাইও প্রয়াত, রহস্যমৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা
Next Article
advertisement
Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
  • হোমিওপ্যাথি ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷

  • অ্যালোপ্যাথি ওষুধের দোকানে মজুত করা যাবে হোমিওপ্যাথি ওষুধও৷

  • নিয়ম সরল করতে উদ্যোগ, প্রস্তাব গেল ডিটিএবি-র কাছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement