advertisement

Kabir Suman: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কবীর সুমন... উদ্বিগ্ন শিল্পীর অনুরাগীরা

Last Updated:

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্য়ার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

কেমন আছেন শিল্পী?
কেমন আছেন শিল্পী?
কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  কবীর সুমন। সোমবার দুপুরে  তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্য়ার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।  সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্য (পালমনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, সিসিইউ স্পেশালিস্ট, জেনারেল মেডিসিন)-র মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সোমনাথ দে (সিসিইউ স্পেশালিস্ট)-র অধীনে চিকিসাধীন রয়েছেন তিনি।
কবীর সুমন শুধু সঙ্গীত শিল্পী নন, তিনি বাংলা সঙ্গীত জগতের এক দিকপাল৷ বাংলা সঙ্গীতে তিনি পরিবর্তন ঘটিয়েছেন৷ সুমনের সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালির প্রেম-বিচ্ছেদ-বিরহ। বলা ভাল বাঙালির গোটা যাপনটার সঙ্গেই জুড়ে আছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি তালিম নিয়েছেন মার্গ সঙ্গীতের৷ মার্গ সঙ্গীত নিয়ে এবার নতুন সৃষ্টিতে আজও মেতে ওঠেন তিনি৷ ‘বাংলা খেয়াল’ তাঁর প্রাণের চাইতেও প্রিয়৷ ধর্মতলার প্রতিবাদী মঞ্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রতিবাদ মিছিল কোথায় না দেখা গিয়েছে তাঁকে। বয়সের ভারে ন্যুব্জ সুমন আজও পারেন প্রেক্ষাগৃহ ভর্তি লোককে পাগল করে তুলতে৷ একটা সময়ে প্রত্যক্ষ রাজনীতিতে এলেো পরে আর কোনও নির্বাচনে প্রার্থী হননি তিনি।
advertisement
এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। আগেও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে৷ দীর্ঘদিন তিনি হাঁপানির সমস্যায় ভুগছেন৷  এই মুহূর্তে শিল্পীর অবস্থা আশঙ্কাজনক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kabir Suman: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কবীর সুমন... উদ্বিগ্ন শিল্পীর অনুরাগীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement