advertisement

ফোটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা !

Last Updated:

এরমকটা যে ঘটবে সেটা বুঝতেই পারেনি শাহরুখ খান ৷ আর যখন বুঝতে পারলেন, তখন অনেকটা দেরি ৷

#মুম্বই: এরমকটা যে ঘটবে সেটা বুঝতেই পারেনি শাহরুখ খান ৷ আর যখন বুঝতে পারলেন, তখন অনেকটা দেরি ৷ তবে বলিউডের অন্যান্য হিরোর মতো ঘটনা থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন না বলিউডের বাদশা ৷ বরং নিলেন সব দায়িত্ব !
ঘটনাটা ঘটেছে বুধবার আলিয়া ভাটের বার্থডে পার্টিতে ৷ আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আলিয়ার বাড়িতে হাজির হয়েছিলেন শাহরুখ ৷ আর সেখানেই পাপারাৎজিদের ভিড় জমা হয় ৷ শাহরুখের গাড়ি থেকে নামার আগেই চলতে থাকে ক্যামেরা ৷ উঠতে থাকে ফোটো ৷
ঠিক এই সময়ই চিল চিৎকার শুরু ৷ শাহরুখের গাড়ির চাকার নিচে চলে আসে এক ফোটোগ্রাফারের পা ৷ আর সে খবর জানতে পেরেই, গাড়ি থেকে নেমে আসেন শাহরুখ ৷ বডিগার্ডেদের বলেন ফোটোগ্রাফারকে গাড়িতে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে ৷
advertisement
advertisement
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, শাহরুখ খুব বিনম্রভাবেই কথা বলেছেন ৷ এমন স্পষ্টই জানিয়েছেন, আহত ফোটোগ্রাফারের সমস্ত চিকিৎসার খরচ বহন করবেন শাহরুখই ৷ আহত ফোটোগ্রাফারকে নিয়ে যাওয়া হয় নানাবতি হাসপাতালে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফোটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা !
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement