advertisement

মোদিকে জয়ের শুভেচ্ছা 'বাদশা'-র

Last Updated:
#মুম্বই: প্রকাশিত সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল! গোটা দেশে গেরুয়া ঝড়! ফের একবার কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি, দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। গোটা দুনিয়া মোদিকে শুভেচ্ছা জানিয়েছে, বাদ যাননি বলিউডের তারকারাও। তালিকায় ছিলেন সলমন খান, অজয় দেবগণ, স্বরা ভাস্কর, কঙ্গনা রানাওয়াত-এর মতো স্টারেরা। বাকি ছিলেন শুধু কিং খান।
একটু দেরিতে হলেও নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না 'বাদশা'। ট্যুইটারে লেখেন, '' আমি ভারতীয় হিসাবে গর্বিত। গণতন্ত্রের রায়ে স্পষ্ট আমরা আমাদের পছন্দের দলকে বেছে নিয়েছি। এবার আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে এই সরকারের পাশে থাকতে হবে। গণতন্ত্রই জয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল। ''
advertisement
advertisement
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে বলিউডের সমস্ত তারকার কাছেই মোদি আবেদন করেন সাধারণ মানুষকে ভোট দিতে বলার জন্য। সেই তালিকায় ছিলেন শাহরুখও। কমবেশি সব তারকাই প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বলেন। সেক্ষেত্রে শাহরুখ ছিলেন কিছুটা হটকে। নিজের গলায় র‌্যাপ গেয়ে দেশবাসীর কাছে এই অনুরোধ জানান।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোদিকে জয়ের শুভেচ্ছা 'বাদশা'-র
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement