advertisement

অস্ত্র আইন মামলায় রেহাই পেলেন সলমন খান

Last Updated:

অস্ত্র আইন মামলা থেকে রেহাই পেলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান ৷ হিট অ্যান্ড রান ও অস্ত্র আইন মামলা, দুটো মামলা থেকেই

#যোধপুর: অস্ত্র আইন মামলা থেকে রেহাই পেলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান ৷ হিট অ্যান্ড রান ও অস্ত্র আইন মামলা, দুটো মামলা থেকেই রেহাই পেয়ে গেলেন সল্লু ৷ বুধবার বোন অলভিরার সঙ্গেই যোধপুর কোর্টে হাজির ছিলেন সলমন ৷ উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবেই এই মামলা থেকেই রেহাই পেলেন সলমন খান  ৷
হিট এন্ড রান কেসে রেহাই মিললেও এবার নতুন বিপদ হিসেবে সলমনের সামনে এসেছিলে কৃষ্ণসার হরিন শিকারে বেআইনি অস্ত্র মামলা ৷ লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও ১৮ বছরের পুরনো অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে বেকায়দায় পড়েছিলেন বলিউডের ‘প্রেম’ ৷ উল্লেখ্য, এর আগে সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ, মেয়াদ ফুরিয়ে যাওয়া এই অস্ত্র দিয়েই হরিণ মেরেছিলেন তিনি ৷
advertisement
অভিযোগ, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিং চলাকালীন যোধপুরে শিকারে বেরিয়েছিলেন সলমন ৷ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এপ্রিল ২০০৬ এবং অগাস্ট ২০০৭-এ দুবার জেলে গিয়েছিলেন তিনি ৷
advertisement
বুধবার আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সন্ধেবেলাই বোন আলভিরা আর আইনজীবীদের দিয়ে চার্টার্ড বিমানে যোধপুরে পৌঁছান সলমন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অস্ত্র আইন মামলায় রেহাই পেলেন সলমন খান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement