advertisement

Rhea Chakraborty Comeback: দু'বছর পর ফের একই পথে সুশান্তের গার্লফ্রেন্ড, শিরোনামে রিয়া চক্রবর্তী!

Last Updated:

ভক্তদের জন্য রিয়া লিখেছেন, 'যাঁরা পাশে দাঁড়িয়েছিলেন কঠিন সময়ে... যাই হোক যাক না কেন, সূর্য জ্বল জ্বল করবেই, হাল ছেড়ো না' (Rhea Chakraborty Comeback)।

Rhea Chakraborty Comeback
Rhea Chakraborty Comeback
#মুম্বই: কাজে ফিরলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty Comeback)। শেষ তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল 'চেহরে' ছবিতে, একটি ছোট্ট চরিত্রে (Rhea Chakraborty Comeback)। শনিবার অবশ্য নিজেই ভক্তদের সঙ্গে খুশির খবর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিয়া। দু'বছর পর ফের বড়পর্দায় ফেরার কাজ শুরু করলেন অভিনেত্রী। এরই সঙ্গে অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন রিয়া। ভক্তদের জন্য রিয়া লিখেছেন, 'যাঁরা পাশে দাঁড়িয়েছিলেন কঠিন সময়ে... যাই হোক যাক না কেন, সূর্য জ্বল জ্বল করবেই, হাল ছেড়ো না' (Rhea Chakraborty Comeback)।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন রিয়া। রেকর্ডিং স্টুডিওতে 'নব্যা নাইডু' গানের রেকর্ডিংয়ে ছিলেন রিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, 'গতকাল আমি ২ বছর পর কাজে গিয়েছিলাম।' তাঁর আগামী কোনও প্রজেক্টের কাজের ভিডিওই এদিন শেয়ার করেছেন সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড। কালো ব্লেজার, কালো প্যান্ট ও কালো টপ পরেছিলেন রিয়া। দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। স্টুডিওতে স্বমেজাজেই ধরা দিয়েছেন রিয়া।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: হুইলচেয়ারে বসা যুবতীকে ঢুকতে দিল না জনপ্রিয় রেস্তোরাঁ, রাজধানীর ঘটনা ভাইরাল!
গত ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় তাঁর বিলাসী ফ্ল্যাট থেকে। সেই সময় রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল সুশান্তের। ওই বাড়িতে তাঁরা লিভ ইন-ও করতেন। তবে মৃত্যুর কদিন আগেই বাড়ি ছেড়েছিলেন রিয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকমামলা জড়িয়ে পড়ে, এবং এর পর রিয়া চক্রবর্তীর নামও উঠে আসে। গত প্রায় ২ বছর ধরে নিজের কোনও কাজ না, বরং সুশান্তের মৃত্যুমামলার কারণেই সংবাদ শিরোনামে ছিলেন রিয়া চক্রবর্তী।
advertisement
গ্রেফতারও করা হয়েছিল রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়াদের। গত বছর সেপ্টেম্বরে গ্রেফতারির পর প্রায় ১ মাস বাইকুল্লা জেলে ছিলেন রিয়া। যদিও পরে জামিনে মুক্তি পান রিয়া ও শৌভিক। এখন আপাতত অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে মন দিয়েছেন রিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rhea Chakraborty Comeback: দু'বছর পর ফের একই পথে সুশান্তের গার্লফ্রেন্ড, শিরোনামে রিয়া চক্রবর্তী!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement