advertisement

বিনোদন দুনিয়া তোলপাড়! রাত পোহালেই চার হাত এক হতে চলেছে বিজয়-রশ্মিকার?

Last Updated:

শুক্রবার বিমানবন্দরে রশ্মিকাকে নিয়ে একটিমুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এক পাপারাজ্জি তাঁর বিয়ে প্রসঙ্গে মজা করে তাঁকে বলেন, ‘ইনভাইট পাঠাননি?’ রশ্মিকা পাল্টা জিজ্ঞেস করেন, ‘কিসের জন্য?’।

News18
News18
মুম্বই: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ২ ফেব্রুয়ারিই নাকি চারহাত এক হতে চলেছে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার। অক্টোবরে গোপনে বাগ্‌দান সেরেছিলেন তারকাজুটি। তবে তা নিয়ে এখনও মুখ খোলেননি তাঁরা। একটি ভিডিও থেকেই ছড়িয়েছে বিতর্ক।
শুক্রবার বিমানবন্দরে রশ্মিকাকে নিয়ে একটিমুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এক পাপারাজ্জি তাঁর বিয়ে প্রসঙ্গে মজা করে তাঁকে বলেন, ‘ইনভাইট পাঠাননি?’ রশ্মিকা পাল্টা জিজ্ঞেস করেন, ‘কিসের জন্য?’। রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। সম্প্রতি, একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবিতে বিজয় ও রশ্মিকাকে সাবেকি বর-কনের বেশে দেখা যাচ্ছে। গলায় তাঁদের বিয়ের মালা। আর তাঁদের দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর। জানা যাচ্ছে, এই ছবির কোনও সত্যতা ছিল না। বিজয় ও রশ্মিকা-জুটির অনুরাগীরা এআইয়ের মাধ্যমে এই ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তবে এবার উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেসে তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।
advertisement
advertisement
সূত্রের খবর, ৩ অক্টোবর বিজয় দেবরেকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামিকাল তাঁদের বিয়ে হতে চলেছে। যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
advertisement
বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিনোদন দুনিয়া তোলপাড়! রাত পোহালেই চার হাত এক হতে চলেছে বিজয়-রশ্মিকার?
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement