advertisement

পেলেন না হরিদ্বার যাওয়ার অনুমতি, মুম্বইয়ের বান গঙ্গাতেই ঋষির অস্থি ভাসালেন রণবীর

Last Updated:

অভিনেতা ঋষি কাপুরের অস্থি বিসর্জন হল মুম্বইয়ের বান গঙ্গায় !

#মুম্বই: অভিনেতা ঋষি কাপুর আজ নেই ৷ দেশজুড়ে লকডাউনের কারণে জনপ্রিয় অভিনেতার শেষকৃত্য হয়েছে খুবই ছিমছামভাবে ৷ যে অভিনেতার মৃত্যুতে জনজোয়ার হওয়ার কথা ছিল, লকডাউনের কারণে, মাত্র ২০ জনই উপস্থিত থাকতে পেরেছিলেন তাঁর শেষযাত্রায় ৷ আর এবার লকডাউনের কারণেই হরিদ্বারের গঙ্গায় নয়, বরং অভিনেতা ঋষি কাপুরের অস্থি বিসর্জন হল মুম্বইয়ের বান গঙ্গায় !
রবিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে, পাশে মা নিতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর, আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে বান গঙ্গায় অস্থি বিসর্জন করলেন রণবীর কাপুর ৷ সঙ্গে ছিলেন বলিউড পরিচালক ও রণবীরের খুব কাছের বন্ধু আয়ান মুখোপাধ্যায় ৷
ভিডিওতে আরও দেখা গিয়েছে, সাদা পোশাকে বান গঙ্গার ঘাটেই নানা রীতি মেনে অস্থি ভাসাচ্ছেন রণবীর ৷ পুজো করেছেন, পুরোহিতের সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠও করেছেন রণবীর ৷ অস্থি ভাসানোর সময় বাবা ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধাও জানিয়েছেন তিনি ৷ তবে নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, এমনকী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়া তাঁদের অনুভব শেয়ার করলেও, এখনও অবধি রণবীরের পক্ষ থেকে বাবাকে নিয়ে তেমন কোনও পোস্ট দেখা যায়নি ৷
advertisement
advertisement
এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ঋষির শেষকৃত্যে রণবীরের কান্নার ভিডিও ৷ জিন্স পরে বাবার শেষকৃত্যে অংশ নেওয়ায় নেটিজেনদের বিতর্কের মুখেও পড়েছিলেন রণবীর ৷ তবে এই নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি রণবীর বা কাপুর পরিবারকে ৷ অন্যদিকে, গোটা বিষয়ে রণবীরের পাশে পাশে আলিয়া থাকা নিয়েও নানারকম প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা ৷
advertisement
advertisement
View this post on Instagram

#ranbirkapoor #neetukapoor #riddhimakapoorsahni at Banganga for rituals #rishikapoor #rip

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পেলেন না হরিদ্বার যাওয়ার অনুমতি, মুম্বইয়ের বান গঙ্গাতেই ঋষির অস্থি ভাসালেন রণবীর
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement