advertisement

জলদি ফিরছি ! হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন রাহুল রায়

Last Updated:

কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায় ৷

#মুম্বই: কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায় ৷ তড়িঘড়ি আশিকি তারকাকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত তিনি স্থিতিশীল ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা ৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
সূত্রের খবর, কার্গিলে 'LAC- লিভ দ্য ব্যাটল' নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছরের এই অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয় ৷ ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয় ৷ সেখান থেকে মুম্বই ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে এক ভিডিও শেয়ার করে অভিনেতা রাহুল রায় নিজেই জানালেন, তিনি একেবারেই সুস্থ ৷ আর জলদি ফিরছেন অভিনয়ে !
advertisement
advertisement
advertisement
১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের ৷ প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’ ৷ ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট ৷ রাহুলের গোটা কেরিয়ারে সব থেকে হিট ছিল ওই ছবিটিই ৷ আশিকি ছবির গান এখনও লোকের মুখে মুখে ঘোরে ৷ রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনও দর্শকদের কাছে প্রিয় ৷
আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।
advertisement
আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জলদি ফিরছি ! হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন রাহুল রায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement