advertisement

Mimi Chakraborty Birthday: "এই অত্যাচার গত ১৫ বছর ধরে চলছে"... মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্য ফাঁস করলেন 'গোপন' কথা

Last Updated:

আজ মিমির জন্মদিন৷ টলিউডে তাঁর বন্ধুর সংখ্যা হাতে গোনা৷ ব্যক্তিগত সময় তাঁদের সঙ্গে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী৷ তাঁদের মধ্যে একজন অবশ্যই অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্যর সঙ্গে যা করা হল, একেবার 'থ' বনে গেলেন অভিনেতা!

News18
News18
কলকাতা: ১১ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তীর জন্মদিন। তাঁকে টলিউড ক্যুইন বলা হয়৷ অভিনয়, গান, রাজনীতি, সবেতেই তাঁর অবাদ বিচরণ৷ তৃণমূলের সাংসদ ছিলেন তিনি৷ তবে আপাতত রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন অভিনেত্রী৷ অভিনয়তেই মন দিয়েছেন পুরোপুরি৷ এবার আক্ষরিক অর্থে বলিউডে পা দিতে চলেছেন তিনি৷ নেটফ্লিক্সের হাম হিন্দুস্তানি-তে মিমিকে পাওয়া যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে৷ সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি চক্রবর্তী৷ এর আগে যদিও বাংলা ছবি পোস্ত-র হিন্দি শাত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিতে অভিনয় করেছেন মিমি৷
আজ মিমির জন্মদিন৷ টলিউডে তাঁর বন্ধুর সংখ্যা হাতে গোনা৷ ব্যক্তিগত সময় তাঁদের সঙ্গে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী৷ তাঁদের মধ্যে একজন অবশ্যই অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ তাঁদের দু’জনের খুনসুটির ভিডিও ভাইরাল৷ জন্মদিনেও তার অন্যথা হল না৷ মিমির জন্মদিনের কেকে মুখ ঢাকল অনিন্দ্যর!যা দেখে উপস্থিত সকলে হেসে গড়িয়ে পড়ল৷ অনিন্দ্য নিজেও বিশ্বাস করতে পারেননি যে মিমি এমন ব্যবহার করতে পারেন তাঁর সঙ্গে!
advertisement
advertisement
১০ ফেব্রুয়ারির রাতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন নায়িকা৷ সঙ্গে ছিলেন তাঁর কাছের বন্ধুরা৷ কেক কাটার পর, বার্থেডে গার্লের মুখে কেকের ক্রিম মাখিয়ে দেওয়ার এক রীতি রয়েছে৷ এখানেও কোনও ব্যতিক্রম হয়নি৷ কেক কাটার পর মিমির মুখে ঘষে ঘষে কেকের ক্রিম লাগিয়ে দেন তাঁর বন্ধুরা৷ সেই সময় অনিন্দ্য তাঁর ফোনের ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিলেন৷ আর সেই সময় মিমি গিয়ে অনিন্দ্যর সঙ্গে যে ব্যবহারটা করলেন, তাতে একেবারে থ বনে গেলেন তাঁর বন্ধু! সেই ভিডি দেখুন–
advertisement
advertisement
এরপর সকলে মিলে আনন্দে সময় কাটান সবাই মিলে৷ ইনস্টাগ্রামে ট্রেনডিং সং হাট্টি মা টিম টিম-এ নেচে ওঠেন মিমি ও তাঁর বন্ধুরা৷ সেই ভিডিও মিমি নিজেই শেয়ার করেছেন৷ এভাবে মজায় কাটুক সারা বছর, শুভেচ্ছা রইল আমাদের৷
advertisement
কিছুদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হন মিমি৷ সেই নিয়ে তিনি প্রতিবাদও করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty Birthday: "এই অত্যাচার গত ১৫ বছর ধরে চলছে"... মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্য ফাঁস করলেন 'গোপন' কথা
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement