advertisement

ঘরের একটা পুরুষকেও ছাড়ছেন না, রাহুলের পর এয়জাজকে পবিত্র চুমু

Last Updated:

বিগবসের অন্দর মহলে ঠিক কী ঘটছে? তা নিয়ে উৎসাহ ইতিমধ্যেই তুঙ্গে ৷

#মুম্বই: বিগবসের অন্দর মহলে ঠিক কী ঘটছে? তা নিয়ে উৎসাহ ইতিমধ্যেই তুঙ্গে ৷ শুরু-র ক’দিনের মধ্যেই বিগবস১৪ নিয়ে মাতামাতি ৷ আর হবে নাই কেন? সলমনের হোস্টিংয়ে এবারের বিগবস তো এখনই জমে ক্ষীর !
এই তো দুদিন আগের কথা, প্রথম ইন্ডিয়ান আইডলে এসেছিলেন৷ প্রথম হতে না পারলেও, রাহুল বৈদের গান ও স্টাইলে মুগ্ধ হয়েছিল দর্শক ৷ সেই রাহুল বৈদ এবার এন্ট্রি পেয়েছেন বিগবসে ! আর এন্ট্রি নিয়েই হাঁকিয়েছেন ছক্কা !
তা কী করলেন রাহুল? কীভাবেই বা ছক্কা হাঁকালেন?
advertisement
গপ্পোটা হল, বিগবসের ঘর থেকে একটি ভিডিও দুম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে দর্শকদের একেবারে চোখ কপালের ওপরে ৷ গোপন ক্যামেরার কথা জেনেও, একেবারে ঠোঁটে ঠোঁট !
advertisement
হ্যাঁ, এরকম কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন রাহুল বৈদ ও পবিত্র পুনিয়া ৷ লোকে যাতে না দেখে, তাই শোয়ার ঘরে ঢুকে রাহুলের ঠোঁটে ঠোঁট বসিয়েছেন পবিত্র পুনিয়া ৷ আর সেই ভিডিওই এখন ভাইরাল !
এটা সবাই জানে যে, বিগবস মানেই বিতর্কের আতুড়ঘর ৷ আর সে প্রমাণ প্রথম কয়েক এপিসোডেই দিয়ে ফেললেন রাহুল ও পবিত্র পুনিয়া ৷
advertisement
মাঝখানে দর্শকরা দেখেছেন বিগবসের ঘরে একটা টাস্ক নিয়ে কীভাবে রাহুলের সঙ্গে ঝগড়ার মাতেন পবিত্র ৷ আর সেই ঝগড়ার পরেই রাহুলের থেকে যেন একেবারে পবিত্র পুনিয়ার প্রেম সরে সোজা এয়জাজ খানের দিকে ৷
View this post on Instagram

Emotional connect with the amazing #eijazkhan 🔥 #BB14 #BiggBoss2020 #BiggBoss14 #BB14update #viralbhayani 📽 @colorstv

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
সম্প্রতি বিগবসের ঘরে দেখা গেল এয়জাজকে একটানা চুমু খেয়ে যাচ্ছেন পবিত্র ৷ আপাতত, এই ভিডিওই দুরন্ত বেগে ভাইরাল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘরের একটা পুরুষকেও ছাড়ছেন না, রাহুলের পর এয়জাজকে পবিত্র চুমু
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement