advertisement

আঙুলে ওয়েডিং রিং উধাও! ডিভোর্সের খবরে সিলমোহর কিম কার্দাশিয়ানের

Last Updated:

তা হলে কি ডিভোর্সের গুজবটাই সত্যি বলে প্রমাণিত করলেন কিম?

#নিউইর্য়ক: উঁহু! এটা ভেবে নেওয়া ভুল যে স্বামীকে ঘরছাড়া এবং কাছছাড়া করার পরে আরও বেশি দুরন্ত হয়ে উঠেছেন কিম কার্দাশিয়ান (Kim Kardashian)! ডাকসাইটে এই মডেল এবং অন্ত্রেপ্রেনার সোশ্যাল মিডিয়ার কী ছবিতে, কী ভিডিওয় বরাবরই বাঁধনছাড়া! তাঁর উদ্দাম যৌবনের ঝলক যেমন বহু পুরুষের চোখে ঘোর জাগায়, তেমনই কাতারে কাতারে নারীকে সম্মোহিত করে তোলে নিজস্ব ব্র্যান্ডের পোশাকে সেজে উঠতে। এবারেও তার ব্যতিক্রম হল না!
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স-তারকা সেই কথাটা স্পষ্ট ভাবেই উল্লেখ করে দিয়েছএন। সাফ জানিয়েছেন যে এমন মোহময়ী সাজের কারণ একটাই- কিম হোসিয়ারির বাণিজ্যিক প্রচার। তিনি লিখেছেন যে চলতি বছরের ১৪ জানুয়ারি এই অন্তর্বাসের সম্ভার লঞ্চ করা হবে। কিমের কথায়- এবার তাঁর সংস্থা খেলা বদলে দিতে চলেছে। এই অন্তর্বাস না কি হবে দারুণ ভাবে টেঁকসই; বার বার পরলেও তার ইলাস্টিসিটি চট করে নষ্ট হয়ে যাবে না!
advertisement
https://www.instagram.com/p/CJ6YuWWgW0r/?utm_source=ig_web_copy_link
advertisement
সে না হয় হল! কিন্তু ঈশ্বরের সামনে শপথ নেওয়া বিয়েটা যে টেঁকসই হল না কিম এবং তাঁর স্বামী কেনিয়ে ওয়েস্টের (Kanye West) জীবনে, তার কী? কিম যদিও সে সব নিয়ে ভাবার প্রয়োজন বোধ করছেন না। কেন না, দাম্পত্যের খেলাও যে তিনি বদলে দিয়েছেন, সেটা সাফ বুঝিয়ে দিয়েছে তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট। নতুন এই পোস্টের একটা ছবিতেও তাঁর আঙুলে ওয়েডিং রিং দেখা যাচ্ছে না! বোঝা যাচ্ছে সাফ- ওটা খুলে ফেলে সরিয়ে রেখেছেন তিনি।
advertisement
তা হলে কি ডিভোর্সের গুজবটাই সত্যি বলে প্রমাণিত করলেন কিম? এর আগে জানা গিয়েছিল যে কিম আর কেনিয়ে একসঙ্গে এক ছাদের তলায় থাকছেন না বহু দিন হয়ে গেল। এমনকি, তাঁরা এক শহরেও আর নেই! ছেলেমেয়েদের নিয়ে মায়ের সঙ্গে কিম থাকছেন লস অ্যাঞ্জেলসের বাড়িতে। অন্য দিকে, কেনিয়ে তাঁর মতো একা একা দিন কাটাচ্ছেন উইওমিংয়ের খামারবাড়িতে।
advertisement
ঘনিষ্ঠমহলের দাবি- বাইপোলার ডিজিজে আক্রান্ত কেনিয়ের ম্যুড স্যুইং আর না কি সহ্য করতে পারছেন না কিম! কেনিয়ের উত্তেজনা, রাগ সবই না কি কিম এবং তাঁর সন্তানদের পক্ষে শারীরিক ভাবে ক্ষতিকর হয়ে উঠছে। যদিও কেনিয়ের দাবি- তিনি মানসিক ভাবে অসুস্থ নন, কিম এবং তাঁর মায়ের ধরাকে সরা জ্ঞান করার স্বভাব তাঁর মাথা ঠাণ্ডা থাকতে দেয় না!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আঙুলে ওয়েডিং রিং উধাও! ডিভোর্সের খবরে সিলমোহর কিম কার্দাশিয়ানের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement