advertisement

বাবা হলেন করণ জোহর!

Last Updated:

শেষমেশ ‘কুছ কুছ’ ঘটেই গেল করণ জোহরের লাইফে ৷ জোহর ফ্যামিলিতে ‘কভি গম’ কাটিয়ে, এল নতুন খুশি !

#মুম্বই: শেষমেশ ‘কুছ কুছ’ ঘটেই গেল করণ জোহরের জীবনে ৷ জোহর ফ্যামিলিতে ‘কভি গম’ কাটিয়ে, এল নতুন খুশি ! আগের বছরের শেষ ও নতুন বছরের শুরু থেকে কখনও নিজের পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বা নিজের বায়োগ্রাফি ‘আনসুইটেবল বয়’ নিয়ে বার বার বিতর্কে এসে করণ জোহর কেড়ে নিয়েছিলেন পুরো লাইমলাইট ৷ তবে এ সব ছাড়াও যে তিনি পেটে পেটে রেখে দিয়েছিলেন এত বড় খবর, তা প্রকাশ পেল শনিবার রাতেই !
বাবা হলেন করণ জোহর ! না এটা কোনও বলিউড গুঞ্জন নয় ৷ নয় কোনও সিনেমার পাবলিসিটি ৷ একেবারে খাঁটি সত্যি কথা ৷ আর একথা সবাইকে শেয়ার করলেন করণ জোহর নিজেই ৷
hhh
advertisement
শাহরুখ খান আগে করেছেন ৷ আমির খানও আগে এ পথে হেঁটেছেন ৷ এমনকী, কিছুদিন আগে জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও সারোগেসির মধ্যে দিয়ে বাচ্চার বাবা হয়েছেন ৷ এবার সেই পথেই হাঁটলেন করণ জোহর ৷ সারোগেসির মধ্যে দিয়ে দুই যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর ৷ যার মধ্যে একজন কন্যা সন্তান, আরেকজন পুত্র ৷ ইতিমধ্যে সন্তানদের নামও দিয়ে ফেলেছেন করণ ৷ রুহি ও যশ ৷
advertisement
ট্যুইটারে করণ লিখলেন, ‘আমি খুব আনন্দিত এটা সবার সঙ্গে শেয়ার করতে পেরে যে, আমার জীবনে নতুন অধ্যায় যোগ হল ৷ দুই সন্তানের বাবা হলাম ৷ নাম দিলাম রুহি ও যশ ৷ ’
করণকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তুষার কাপুর ও ফারহা খান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা হলেন করণ জোহর!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement