advertisement

'তিনি জন্ম থেকেই স্টার'! সহ অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়লেন জয় মুখোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: দীর্ঘ দিনের যুদ্ধ থামল। রবিবার সকালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
অভিনেতা জয় মুখোপাধ্যায় দীর্ঘদিন কাজ করেছেন ঐন্দ্রিলা শর্মার সঙ্গে। জিয়ন কাঠি সিরিয়ালের মুখ্য চরিত্র ছিলেন ঐন্দ্রিলা-জয়। সেই অভিজ্ঞতা শেয়ার করলেন জয়। তাঁর কথায়, "তিনি জন্ম থেকেই স্টার ছিলেন। একশো দিনের বেশি একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এর আগেও তো শরীর খারাপ হয়েছিল, ফিরে এসেছিলেন তিনি। এইবার আর আমাদের মধ্যে নেই, ভাবতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।"
advertisement
প্রসঙ্গত, টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। ভক্তদের মনেও কালো মেঘ। অভিনেত্রীর ভালবাসার মানুষেরাও আজ শব্দ হারিয়েছেন। বহু যুদ্ধে জয়ী হয়েও ফিরে এল না মেয়েটা।
advertisement
কয়েকদিন আগেই এক রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়। retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি।
advertisement
এরপর কাজ করেছেন মাল্টিস্টারার সিরিয়াল ‘জীবন জ্যোতি’তেও ৷ এর পর ছোটপর্দার ছবি ‘মিত্তির পাড়ার মারাদোনা’তে অভিনয়৷ জি বাংলা অরিজিনালসের 'ভোলে বাবা পার করেগা'-তে দেখা গিয়েছিল। এখন সবই নেটমাধ্য়মের সৌজন্য়ে চোখের সামনে রয়ে যাবে, তবে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বছর ২৪-এর ঐন্দ্রিলা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তিনি জন্ম থেকেই স্টার'! সহ অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়লেন জয় মুখোপাধ্যায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement