advertisement

Jeetu Kamal-Viral Video: ব্যারাকপুরের সিনেমা-হলে হঠাৎ জিতু কমল! তারপর যা করলেন দর্শক, ভাবতেও পারবেন না! ভাইরাল ভিডিও

Last Updated:

Jeetu Kamal-Viral Video: 'অপরাজিত' শেষ হতেই সামনে জিতু কমল! আনন্দে আত্মহারা ব্যারাকপুরের দর্শক! তারপর যা হল তা ভাবতেও পারবেন না! ভাইরাল ভিডিও

#কলকাতা: মুক্তি পেয়েছে অনিক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'! এই ছবি এখন বাংলা ছবির সম্পদ। ছবি মুক্তির পর থেকেই হাউসফুল! সন্দীপ রায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায় মুগ্ধ হয়ে গিয়েছেন এই ছবি দেখে! সত্যজিৎ রায় যেন পর্দায় ফের একবার বেঁচে উঠেছেন জিতু কমলের মধ্যে দিয়ে। জিতু কমলের অভিনয়ের প্রশংসায় মেতেছেন সকলেই। অনিক দত্তের এই ছবি নিয়ে ইতিমধ্যেই জল্পনার শেষ নেই! যদিও বক্স অফিসে সেরার সেরা তকমা জিতে নিয়েছে এই ছবি।
প্রশংসিত হচ্ছেন জিতু কমল সহ বাকি সহ অভিনেতারাও। বিশেষ কিছু জায়গায় শো পায়নি 'অপরাজিত'! তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। কিন্তু যে যে হলে এই ছবি চলছে সেখানেই হাউসফুল। সিনেমা শেষ হতেই হাততালিতে মেতে উঠছেন দর্শক। সকলে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই ছবিকে এবং অবশ্যই সত্যজিৎ রায়কেও। সব কৃতিত্ব পাওনা অনিক দত্ত এবং জিতু কমলের! অভিনয়ে, মেক-আপে হাঁটা চলাতে জিতু যেন সত্যজিৎ রায়েরই ছবি হয়ে উঠেছেন।
advertisement
View this post on Instagram

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal)

advertisement
advertisement
সম্প্রতি জিতু তাঁর সোশ্যাল মাধ্যম অর্থাৎ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যা এখন তুমুল চর্চায়! সোদপুরের ছেলে জিতু। এক সময় এখান থেকেই টলি পাড়ায় নিয়মিত যেতে হয়েছে। ধাক্কা খেতে হয়েছে। আজ সেই সুপারস্টার। ব্যারাকপুরের অতীন্দ্র ও জয়ন্তী সিনেমা হলে গেলেন জিতু। সিনেমা শেষ হতেই দর্শকের মাঝে উপস্থিত জিতু কমল। সঙ্গে পর্দায় চিত্রগ্রাহকের চরিত্রে অভিনয় করা দেবাশিষ রায়! জিতুকে সামনে দেখেই করতালি দিতে শুরু করলেন হল ভর্তি দর্শক। জড়িয়ে ধরলেন অনেকেই। পায়ে হাত দিয়ে এক বয়স্ক মহিলাকে প্রণাম করলেন জিতু! দেখে মনে হবে 'অপরাজিত' যত প্রশংসাই এনে দিন, মাটিতেই পা রয়েছে তাঁর। এই ভিডিও এখন ভাইরাল!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal-Viral Video: ব্যারাকপুরের সিনেমা-হলে হঠাৎ জিতু কমল! তারপর যা করলেন দর্শক, ভাবতেও পারবেন না! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement