advertisement

সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা?

Last Updated:
#মুম্বই: জন্মদিনের দিনও বিতর্ক পিছু ছাড়েনি রেখার ৷ তাঁর মাথার সিঁদুর আরও যেন বারুদ ঢেলেছে সেই বিতর্কে ৷
সালটা ১৯৮৪৷ রাতারাতিই রটে গেল, রেখা নাকি গোপনে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্তকে ৷ শুধু তাই নয়, এখনও সঞ্জয়ের নামেই এখন সিথিতে সিঁদুর পরেন রেখা ! আর একথা নাকি লেখা রয়েছে খোদ রেখার বায়োগ্রাফিতেই !
তবে সোশ্যাল মিডিয়ার এই খবরকে একেবারেই নাকচ করেছেন রেখা বায়োগ্রাফির লেখক ইয়াসের উসমান ৷ তিনি এক ইংরেজি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘এ খবর একেবারেই ভ্রান্ত ৷ এরকম কিছুই বায়োগ্রাফিতে লেখা হয়নি ৷ এটা একেবারেই গুজব !’
advertisement
advertisement
ইয়াসেরের কথায়, ‘তবে ১৯৮৪ সালে জমিন-আসমান নামে এক ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও রেখা ৷ তখনই গোটা বলিউডে রটে যায়, দু’জনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে এবং দু’জনে গোপনে বিয়েও করেছেন৷ এমনকী, সেই সময় এক ম্যাগাজিনে এই খবর প্রকাশ পাওয়ার পর, সঞ্জয় দত্ত আইনি ব্যবস্থাও নিয়েছিলেন ! সেই গুজবই আবার ফিরে এসেছে হয়তো !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement