Indian Idol: "অভিষেকদাকে ধন্যবাদ, দুবাই থেকে ফিরে দেখা করব", পাসপোর্ট পেয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফিরলেন কাঁথির মেয়ে অঙ্কিতা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Pooja Basu
Last Updated:
পাসপোর্ট না থাকায় সমস্যায় পড়ে গিয়েছিল ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী অঙ্কিতা প্রধান৷ ৩দিনের মধ্য অবশেষে পাসপোর্ট পেল সে এবং তার মা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য এই কাজ সম্ভব হল৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানল কাঁথির মেয়ে৷
কলকাতা: দেশের জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে বাংলার একমাত্র প্রতিযোগী পূর্ব মেদিনীপুরের কাঁথির মেয়ে অঙ্কিতা প্রধান৷ তার অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। এতদিন মুম্বইয়ে হয়েছিল শ্যুটিং৷ এবার ইন্ডিয়ান আইডল শ্যুট হবে দুবাইতে৷ তবে মায়ের পাসপোর্ট না থাকায় সমস্যায় পড়ে অঙ্কিতা৷ পাসপোর্ট ছাড়া কীভাবে পৌঁছবে বিদেশে? তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানায় অঙ্কিতা৷ তাড়াতাড়ি পাসপোর্ট যাতে পাওয়া যায়, সেই আর্জি জানায়৷
নাবালিকা হওয়ায় তাকে একা দুবাই ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অঙ্কিতা এবং তাঁর মা যৌথভাবে তাদের পাসপোর্টের জন্য আবেদন করা সত্ত্বেও, কেবল অঙ্কিতাই পাসপোর্ট পেয়েছিল যখন তাঁর মা পাসপোর্ট পাননি। চ্যানেল তাকে তিন দিনের মধ্যে নিজের এবং তার মা উভয়ের পাসপোর্টের স্টেটাস জমা দিতে বলেছিল। সেই সময় অঙ্কিতা বাদ পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন।
advertisement
advertisement
প্রয়োজনীয় সহায়তার জন্য পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করে। তিনি এতে হস্তক্ষেপ করেন – যার পরে অঙ্কিতার মা শনিবার তাঁর পাসপোর্ট পান এবং তাঁরা দুজনেই পরবর্তী রাউন্ডের শোয়ের জন্য দুবাই ভ্রমণের জন্য প্রস্তুতি নেন।
advertisement
এরপর অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ কারণ এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তা ছাড়া কোনওভাবেই দুবাই পৌঁছতে পারত না অঙ্কিতা ও তাঁর মা৷ আপাতত ইন্ডিয়ান আইডলের শেষ কয়েকটি রাউন্ডের জন্য তৈরি হচ্ছে অঙ্কিতা৷ নিজের সেরা পারফরম্যান্স দিতে চলেছে সে৷ বাংলার নাম উজ্জ্বল করতে চলেছে৷ অঙ্কিতা বলছে, বাংলায় ফিরে এসে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে এবং তাঁকে ধন্যবাদ জানাবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 6:17 PM IST










