Rupam Islam: রূপম ইসলামের কণ্ঠে হিন্দি টাইটেল ট্র্যাক ‘জোর সে’, পরিচালক গৌরব দত্তের ছবিতে অনন্য সংযোজন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rupam Islam: চলচ্চিত্র ‘জোর’-এর সঙ্গীতযাত্রায় এক অনন্য সংযোজন হল হিন্দি টাইটেল গান ‘জোর সে’। পরিচালক গৌরব দত্ত-এর এই ছবির টাইটেল অ্যানথেমে কণ্ঠ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী রূপম ইসলাম।
কলকাতা: চলচ্চিত্র ‘জোর’-এর সঙ্গীতযাত্রায় এক অনন্য সংযোজন হল হিন্দি টাইটেল গান ‘জোর সে’। পরিচালক গৌরব দত্ত-এর এই ছবির টাইটেল অ্যানথেমে কণ্ঠ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী রূপম ইসলাম। তাঁর শক্তিশালী ও আবেগঘন কণ্ঠ ছবির মেজাজ ও দর্শনকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
গানটির কথা ও সুরে রয়েছেন সৌম্য রিত। সংবেদনশীল শব্দচয়ন ও গভীর কম্পোজিশনের মাধ্যমে তিনি ‘জোর’-এর আত্মাকে সঙ্গীতে রূপ দিয়েছেন। ‘জোর সে’ শুধুমাত্র একটি গান নয়—এটি লড়াই, বিশ্বাস আর সামনে এগিয়ে যাওয়ার এক দৃপ্ত উচ্চারণ।
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
এই গানটি নির্মাতাদের কাছে এক আবেগঘন স্বপ্নপূরণের মুহূর্ত। ছোটবেলা থেকে যাঁর গান শুনে বড় হয়ে ওঠা, যাঁকে ঈশ্বরসম শ্রদ্ধা করা—সেই রূপম ইসলাম নিজের ছবির হিন্দি টাইটেল গান গাইছেন, ভাবনাটাই ছিল অভাবনীয়। নির্মাতার কথায়, ‘রূপম ইসলামকে আমি পুজো করি। সৌম্য রিত অসম্ভব সুন্দর একটি গান লিখেছে ও সুর করেছে। আমার বন্ধু সৌম্যকে অনেক অনেক শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবসের দিনে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।’
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
রেকর্ডিংয়ের সময় রূপম ইসলামের নিষ্ঠা ও ডেডিকেশন ছিল চোখে পড়ার মতো। নিজের সামনেই তিনি গানটি এমনভাবে রপ্ত করে, এমন আবেগ ও দায়িত্ব নিয়ে গেয়েছেন—যেন এটি তাঁর প্রথম গান এবং সেটিকেই সেরা করে তুলতে হবে। রূপম ইসলামের কথায়, ‘সব কিছু ভালো হোক, আর জোর সে হোক।’
advertisement
সমকালীন প্রেক্ষাপটে নির্মিত ‘জোর’ ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা, জয় সেনগুপ্ত, রিকি তিওয়ারি, স্যান্ডি রং, শেখর কাঞ্জিলাল-সহ আরও বহু প্রতিভাবান শিল্পী। শক্তিশালী গল্প ও অভিনয়ের সঙ্গে হিন্দি টাইটেল গান ‘জোর সে’ ছবির সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ‘জোর সে’ তাই শুধুমাত্র একটি টাইটেল গান নয়—এটি পরিচালক গৌরব দত্তের ছবি ‘জোর’-এর আত্মার আওয়াজ, যা দর্শকের মনে জোরালো ছাপ ফেলতে প্রস্তুত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2026 4:55 PM IST











