advertisement

গার্লফ্রেন্ডদের ঘরে নিয়ে আসবে, নির্দেশ ছিল সলমনের বাবার !

Last Updated:
#মুম্বই: সলমন খান ৷ বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর ৷ ৫২ বছর বয়সেও তিনি বিয়ের পথে হাঁটেননি ৷  উল্টে তাঁর নামে কেচ্ছা বা গসিপ সব থেকে বেশি ৷ সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ, তাঁর বান্ধবীর লিস্ট অনেক লম্বা ৷ মাঝে আবার ঐশ্বর্যের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ধুন্ধুমার ঘটে গিয়েছিল ৷ তাই নিয়ে কতই না গুঞ্জন ৷ এ পথ সে পথ ঘুরে সলমন এখনও থিতু হননি প্রেমে ৷ বিয়ে তো দূরের কথা ৷ এখন আবার তাঁর নাম জড়িয়েছে রোমানিয়ার ইউলিয়া ভান্তুরের সঙ্গে ৷ কবে বিয়ে করবেন তিনি ? এই প্রশ্ন করতে করতে সকলে এখন হাঁপিয়ে গিয়েছে ৷
তবে বরাবরি প্রেমের ব্যাপারে তিনি সাহসী ! প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়-র থিওরি মেনে চলেন সলমন ৷ আর এটা তাঁকে শিখিয়েছিলেন তাঁর বাবা সেলিম খান ! বাবাই বলেছিলেন যাঁকে ভালবাসো, তাঁকে নিয়ে পার্ক বা রাস্তায় ঘোরাঘুরি না করে, বাড়িতে নিয়ে আসতে ৷ বাড়িতেই তাঁর সঙ্গে সময় কাটাতে বলেছিলেন সলমনের বাবা ৷ তাই তো প্রেমে পড়লেই একেবারে প্রেমিকাকে নির্দ্বিধায় বাড়িতে নিয়ে আসতেন ৷ এখন বুঝতে পারছেন তো কেন ঘনঘন ক্যাটরিনা বা ইউলিয়াকে সলমনের বাড়িতে দেখা যায় ৷ বাড়িতেই খোশ মেজাজে সময় কাটাতে পারেন যে !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গার্লফ্রেন্ডদের ঘরে নিয়ে আসবে, নির্দেশ ছিল সলমনের বাবার !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement