advertisement

Gaurav Ridhima: সপ্তমীতে বড় চমক গৌরব-ঋদ্ধিমার, সামনে আনলেন ছেলেকে, নাম জানেন?

Last Updated:

Gaurav Ridhima: পুজোয় সময় ভক্তদের দারুণ উপহার দিলেন তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।

গৌরব ও ঋদ্ধিমা ছেলেকে নিয়ে প্রথম ছবি
গৌরব ও ঋদ্ধিমা ছেলেকে নিয়ে প্রথম ছবি
কলকাতা: পুজোয় সময় ভক্তদের দারুণ উপহার দিলেন তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সপ্তমীর দিনে নিজের ছেলের ছবি দেখালেন গৌরব ও ঋদ্ধিমা। গত ১৬ সেপ্টেম্বর জন্ম হয়েছে তাঁদের ছেলের, নাম রাখা হয়েছে ধীর।
নতুন মাতৃত্বের কারণে নতুন করে কোনও পোস্টও করেননি ঋদ্ধিমা। একবারের জন্যেও কোনও পোস্ট করেননি গৌরব। মহা সপ্তমীর দিন প্রথম ছেলেকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা। বাড়ির বারান্দায় সাবেকি পোশাকে ছোট্ট ছেলেকে কোলে সূর্যস্নাত ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা ও গৌরব।
advertisement
advertisement
আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?
পুজোর শুভেচ্ছা জানিয়ে তাঁরা লিখেছেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা।’ গৌরব-ঋদ্ধিমার পারিবারিক ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ঠিক যেন হ্যাপি ফ্যামিলির পারফেক্ট নজির। ছেলের মুখ না দেখা গেলেও পুজোর আনন্দে বাড়তি রং দিয়েছে ধীর।
advertisement
মায়ের বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তবে ভক্তদের চাহিদার শেষ নেই। ঋদ্ধিমা-গৌরবের এই ছবি দেখে সকলের একটাই চাহিদা যদি এক ঝলক দেখা যেত ছোট্ট ধীরের মুখটা। রাইমা সেন থেকে অনিন্দিতা বোস, সাহেব ভট্টাচার্য থেকে সোমরাজ সকলেই জুনিয়র চক্রবর্তীকে দেখে উচ্ছ্বসিত।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurav Ridhima: সপ্তমীতে বড় চমক গৌরব-ঋদ্ধিমার, সামনে আনলেন ছেলেকে, নাম জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement