advertisement

Yohani: রাতারাতি কীভাবে ভাইরাল ‘মানিকে মাগে হিথে’? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন শিল্পী নিজেই

Last Updated:

‘মানিকে মাগে হিথে’-এর গায়িকা ইয়োহানি এখন নন্দিত ও চর্চিত ৷ তাঁর সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে কথা বলেছেন নিউজ18-এর কমলিকা সেনগুপ্ত

মাত্র তিন মাসে দর্শনসংখ্যা ৮.৭ কোটিরও বেশি! সামাজিক মাধ্যমে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে ‘মানিকে মাগে হিথে’ ৷ শ্রীলঙ্কা ও ভারত, দুই দেশেই গানটি এখন সেনসেশন ৷ ভারতে সামাজিক মাধ্যমে অগণিত বার সার্চ করা হয়েছে গানটি ৷ গানের গায়িকা সিংহলি শিল্পী ইয়োহানি এখন নন্দিত ও চর্চিত ৷ তাঁর সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে কথা বলেছেন নিউজ18-এর কমলিকা সেনগুপ্ত ৷
‘মানিকে মাগে হিথে’ সম্ভব হল কী করে?
শুরু হয়েছিল টিক টক ভিডিয়ো দিয়ে ৷ ফোনের সামনে বসে শুধু পিয়ানোয় আমি গানটা তৈরি করেছিলাম ৷ সেটা ভাল হয়েছিল ৷ তার পর গানটির প্রযোজক চামাথ সঙ্গীত আমায় ফোন করে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি পুরো গানটা গাইতে চাও?’ তার পর আমরা গানটি রেকর্ড করি ৷ সে সময় শ্রীলঙ্কা জুড়ে লকডাউন চলছিল ৷ অরিজিনাল গানটি গেয়েছেন সতীশন রথনায়ক ৷ গীতিকার ডুকান এআরএক্স ৷
advertisement
advertisement
মাত্র ২ মাসে ৮.২ মিলিয়ন ভিউজ হবে ভাইরাল হয়ে যাওয়ার পর, এ কথা কল্পনা করতে পেরেছিলেন?
একদমই নয় ৷ গানটা এত সফল হবে, আমরা ভাবিইনি ৷ এর জন্য কোনও পরিকল্পনাও করিনি ৷ আমার শুধু একটা গান তৈরি করতে চেয়েছিলাম ৷ সেটাই করেছি ৷ এবং খুব ভালবেসে করেছি ৷ প্রজেক্টের প্রতিটি ধাপ উপভোগ করেছি ৷ কিন্তু কখনও ভাবিনি গান ঘিরে শ্রোতা-দর্শকদের প্রতিক্রিয়া এরকম হবে!
advertisement
এখন যখন ইউটিউবে ভিউজ গুনছেন বা দেখছেন ইনস্টাগ্রাম রিল ভিডিয়োর ব্যাকগ্রাউন্ড এই গান, কেমন লাগছে?
অন্যদের যখন গানটা ব্যবহার করতে দেখছি, অসাধারণ লাগছে ৷ আমার টিমের সদস্যরা আমাকে দেখিয়েছেন কীভাবে অন্য বিভিন্ন ভাষায় এই গানকে আত্তীকরণ করা হয়েছে ৷ আমাকে যাঁরা সাহায্য করেছেন, সকলের প্রতি, আমি কৃতজ্ঞ ৷ এই অভ্যর্থনার জন্যও আমি ধন্যবাদ জানাচ্ছি ৷
advertisement
ভাইরাল গানটি রেকর্ড করার আগে মহড়া দিয়েছিলেন?
একেবারেই না ৷ সম্পূর্ণ অপরিকল্পিত ছিল ৷ যখন গাইছিলাম, শুধু সুরটার মধ্যে ডুবে ছিলাম ৷ আমি কেবল স্রোতের সঙ্গে ভেসে গিয়েছি ৷
ভাষা না বুঝলেও সকলে সুরের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন ৷ এটা কী প্রমাণ করে?
সঙ্গীতের কোনও নির্দিষ্ট সংস্কৃতি বা বেড়াজাল নেই ৷ সেই জন্যেই যাঁরা ভাষাটা বোঝেননি, তাঁরাও গানটিকে ভালবেসেছেন ৷ এটা অভূতপূর্ব! মানুষকে এভাবে মিলিয়ে মিশিয়ে দেওয়ার জন্য সঙ্গীতের কাছে আমি কৃতজ্ঞ ৷
advertisement
কয়েক বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
সঙ্গীত আমার জীবন ৷ আমার পরের অ্যালবাম মুক্তি পাবে ৷ অ্যালবামের প্রথম ১২ টি গান ইতিমধ্যেই প্রস্তুত ৷ কোভিড পরিস্থিতি ঠিক হলে আমি লাইভ পারফরম্যাম্স ও মিউজিক ট্যুর করতে চাই ৷ কিন্তু সে সব আগামী কয়েক বছরের পরিকল্পনা ৷
advertisement
সঙ্গীতের প্রতি ভালবাসা কী করে জন্ম নিল?
যখন খুব ছোট, তখন থেকেই গান ভালবাসি ৷ পিয়ানো শিখতে সাহায্য করেছিলেন মা ৷ তার পর কয়েক জন শিক্ষকের কাছে পিয়ানোবাদ্য শিখেছিলাম ৷ আমি গিটারও খুব ভালবাসি ৷ তবে সেটা আমি শিখেছি ইউটিউব ভিডিয়ো দেখে ৷ সঙ্গীত আমার প্যাশন, তাই সবই একসঙ্গে সুন্দর করে হয়ে গিয়েছে ৷ সঙ্গীতকেই সারা জীবনের সঙ্গী করতে চাই ৷
advertisement
পরিবারে বা বাড়িতে সঙ্গীতচর্চার ধারা ছিল?
আমার বাবা ছিলেন সেনাবাহিনীতে ৷ মা ছিলেন বিমানসেবিকা ৷ দীর্ঘ সময়ের জন্য বাবাকে ছাড়াই থাকতে হত ৷ মা গান ভালবাসতেন ৷ গানের মধ্যেই কেটেছে শৈশব ৷ ছোটবেলায় এলটন জন ও স্পাইস গার্লস-এর ভক্ত ছিলাম ৷ সঙ্গীতের প্রতি আমার ভালবাসাকে অনুসরণ করার জন্য বাবা মা সবসময় উৎসাহ দিয়েছেন ৷
ট্যুইটারে অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রশংসা পেয়ে কেমন লাগল?
এটা খুব মজার গল্প ৷ আমি ঘুমোচ্ছিলাম ৷ ম্যানেজারে কাছ থেকে ফোন আসে ৷ বলেন, অমিতাভ বচ্চন তোমার গান ট্যুইট করেছেন ৷ ঘুমের ঘোরে কোনওভাবে আমার মাথায় ঢোকেনি পুরো বিষয়টি ৷ আর আমি আবার ঘুমোতে চলে যাই ৷ তার পর হঠাৎ বুঝতে পারি ৷ ঘুম থেকে উঠি এবং বুঝতে পারি ম্যানেজার কী বললেন! এ যেন স্বপ্ন সত্যি হল! আমার তো মাঝে মাঝেই মনে হয়, এখনও স্বপ্ন দেখছি ৷ আমি অমিতাভ বচ্চনের কাছে কৃতজ্ঞ ৷ আশা করি, কোনওদিন লাইভ কনসার্টে তাঁর সামনে পারফর্ম করতে পারব ৷
পরিণীতি চোপড়া-সহ বেশ কয়েকজন বলিউডের তারকা আপনার গানের সঙ্গে নেচেছেন ৷ কেমন লাগল?
এটা অনবদ্য! সকল প্রতিষ্ঠিত তারকা, যাঁদের আমার গান ভাল লেগেছে, তাঁদের কাছে আমি ঋণী ৷
ভারতে আসার ইচ্ছে আছে?
হ্যাঁ ৷ ভারতে ছোট ছোট অনুষ্ঠান নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে ৷ ভারতে বড় মিউজিক ট্যুর করতে চাই ৷ যাঁরা ‘মানিকে মাগে হিথে’ ভালবেসেছেন, সেই সব শ্রোতাদের কাছে যেতে চাই ৷
জনপ্রিয়তা কি কোনওরকম মানসিক চাপ ডেকে আনছে ?
আনছে ৷ অস্বাভাবিক চাপ ডেকে আনছে ৷ তবে সত্যি কথা বলতে কী, পরের গান যদি ১ টি মাত্র ভিউ পায়, তাতেও আমি কিছু মনে করব না ৷ কারণ আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল, গানটা আমি উপভোগ করছি কি না৷ এটা গুরুত্বপূর্ণ, কেমন করে আমি পারফর্ম করেছি এবং পারফর্ম করার সময় আমার ভাল লেগেছে কি না ৷ যদি আমার ভাল লাগে, সেটাই আমার জন্য যথেষ্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yohani: রাতারাতি কীভাবে ভাইরাল ‘মানিকে মাগে হিথে’? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন শিল্পী নিজেই
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement