advertisement

২৩ বার চুমু খেয়েছেন রণবীর! রেগে গেলেন দীপিকা

Last Updated:

কেসটা কি ? কিছুতেই জানাতে চাইছেন না দীপিকা পাডুকোন ৷ শুধু ফুঁসছেন রাগে, খেপে এক্কেবারে লাল ! তা হঠাৎ কার উপর রাগলেন দীপিকা সুন্দরী ? আর কে, যাকে তিনি সব থেকে ভালোবাসেন, সেই রণবীরের ওপরই ৷

#মুম্বই: কেসটা কি ? কিছুতেই জানাতে চাইছেন না দীপিকা পাডুকোন ৷ শুধু ফুঁসছেন রাগে, খেপে এক্কেবারে লাল ! তা হঠাৎ কার উপর রাগলেন দীপিকা সুন্দরী ? আর কে, যাকে তিনি সব থেকে ভালোবাসেন, সেই রণবীরের ওপরই ৷
আসল কাব্যটা হল, সব দোষ রণবীর সিংয়ের ৷ বলা ভালো গোটা কাণ্ডটাই ঘটিয়েছে রণবীরের ঠোঁট ৷ দীপিকাকে ছেড়ে রণবীরের উষ্ণ ঠোঁট নাকি ২৩ বার ছুঁইয়েছে বাণী কাপুরের ঠোঁট ! তাও আবার দীপিকার অজান্তে ! এত সাহস !
পুরো গপ্পোটাই অবশ্য ফিল্মি ৷ ছবির নাম ‘বেফিকরি’ ৷ আর এই ছবিতেই রণবীর সিং ২৩ বার চুমু খেয়েছেন নায়িকা বাণী কাপুরকে ৷ আর তা জানতে পেরেই নাকি রেগে গিয়েছেন দীপিকা পাড়ুকোন !
advertisement
advertisement
সম্প্রতি একটি ছবির প্রোমোশনে এসে দীপিকার মুখে শোনা গেল এরকমই কথা ৷ স্পষ্ট নয়, তবে রেখে ঢেকে দীপিকা জানান দিলেন, রণবীরের ২৩ বার চুমু খাওয়ার ব্যাপারটা মোটেই সহজ ভাবে মেনে নেননি তিনি ৷ দীপিকার কথায়, ‘রণবীর ইজ টু প্রফেশনাল ৷ অভিনয়ের জন্য সব কিছুই করতে পারে ৷ তবে তা শুধুই অভিনয়ের জন্য৷ ব্যক্তিগত ব্যাপার সেখানে জড়িয়ে যায় না !’
advertisement
রণবীরকে খুবই সচেতন দীপিকা ৷ লন্ডনে ‘বেফিকরি’-এর শ্যুটিংয়েও উড়ে গিয়েছিলেন দীপিকা ৷ সময় কাটিয়ে ছিলেন রণবীরের সঙ্গেও ৷ ছবির নায়িকা বাণী কাপুরের সঙ্গে আড্ডা দিয়েছিলেন তিনি ৷
তবে পুরো ব্যাপারটি নিয়ে কোনও কিছুই বলতে চাননি রণবীর সিং ৷ হালকা হেসে তিনি জানিয়েছেন, ‘ইটস মাই জব...’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২৩ বার চুমু খেয়েছেন রণবীর! রেগে গেলেন দীপিকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement