advertisement

বাদ দেওয়া হোক ‘হিন্দু টেরারিস্ট’ হুসেন হায়দারিকে, না হলে বয়কট করণের ‘তখত’

Last Updated:

করণের মাল্টিস্টারার এই ছবি নিয়ে শ্যুটিং শুরু হওয়ার সময় থেকেই আলোচনায় ৷

#মুম্বই: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে করণ জোহরের নতুন ছবি ‘তখত’-এর ফার্স্টলুক ৷ করণের মাল্টিস্টারার এই ছবি নিয়ে শ্যুটিং শুরু হওয়ার সময় থেকেই আলোচনায় ৷ আর সেই আলোচনাতেই এবার শুরু হল বিতর্ক ! বিতর্কের কারণ, করণের একটি ট্যুইট আর ছবির টিমে ডায়ালোগ রাইটার হিসেবে বেছে নেওয়া হুসেন হায়দারিকে ৷
কে এই হুসেন হায়দারি? কেন তাঁকে নিয়ে বিতর্ক?
CAA- নিয়ে যখন উত্তাল হয়ে উঠেছিল দেশ ৷ তখন এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে লেখক হুসেন হায়দারি ‘হিন্দু টেরারিস্ট’ মন্তব্য করেছিলেন ৷ এমনকী, নিজের ট্যুইটারে হিন্দু টেরারিস্ট লিখে ট্যুইটও করেছিলেন হুসেন ৷ সেই ট্যুইট অবশ্য বাতিল করা হয় ৷
করণ সেই হুসেনকে কেন নিলেন ডায়ালোগ রাইটার হিসেবে নিলেন, তা নিয়েই ফের উঠল বিতর্ক ৷ নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়েছে করণের নতুন ছবি বয়কট করারও ৷ তবে এখনও অবধি এই বিষয়ে করণ কোনওরকম মন্তব্য করতে চাননি ৷
advertisement
advertisement
করণের এই ছবিতে দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, করিনা কাপুর, জাহ্নবী কাপুরের মতো অভিনেতারা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাদ দেওয়া হোক ‘হিন্দু টেরারিস্ট’ হুসেন হায়দারিকে, না হলে বয়কট করণের ‘তখত’
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement