Yami Gautam in Kolkata: কলকাতায় 'লস্ট'-এর শ্যুটিং শুরু ইয়ামি গৌতমের, সেট থেকে কী বার্তা দিলেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরের ছবি 'লস্ট'-এর শ্যুটিং করতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন ইয়ামি (Yami Gautam in Kolkata)।
#কলকাতা: বলিউডের প্রথম ছবিতে এক বাঙালিনীর চরিত্রেই প্রথম দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকে (Yami Gautam)। 'ভিকি ডোনার' ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকে। তার বেশ কয়েক বছর পর ফের তিনি বাংলায় ফিরলেন, তবে এবার বাঙালির চরিত্রে না হলেও, বাংলার আনাচ-কানাচে ঘুরে হচ্ছে ছবির শ্যুটিং। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরের ছবি 'লস্ট'-এর শ্যুটিং করতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন ইয়ামি (Yami Gautam in Kolkata)।
কলকাতায় এসে শ্যুটিং শুরু হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া পেজে বার্তা দিয়েছেন ইয়ামি। ২৫ জুলাই থেকে মহানগরীতে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। ট্যুইটারে সেট থেকে দুটি ছবি শেয়ার করে ইয়ামি লিখেছেন, 'সেটে শট। লস্ট শ্যুটিংয়ের যাত্রাশুরু হল।' এই ছবিতে ইয়ামির সঙ্গে দেখা যাবে পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী ও তুষার পান্ডেকে। একটি রহস্য উদঘাটনের টানটান গল্প নিেয় এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২২ সালে।
advertisement
The shot is set. The journey kickstarts ✨#Lost shooting begins! @aniruddhatony #PankajKapur @R_Khanna @neilbhoopalam @PiaBajpai @tusharpandeyx @ZeeStudios_ @namahpictures pic.twitter.com/2I2Iw1oX1p
— Yami Gautam Dhar (@yamigautam) July 25, 2021
advertisement
এর আগেই ইয়ামি জানিয়েছিলেন, অত্যন্ত কঠিন বাস্তব ও থ্রিলারের মেলবন্ধনে গল্প বলবে 'লস্ট'। গত ১৩ জুলাই ছবির প্রথম পোস্টার শেয়ার করে এই ছবি করার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেছেন, 'তদন্তকারী এক ড্রামার আদলে তৈরি হবে ছবিটি। কথা দেওয়া, দায়িত্ব পালন, হাত ধরা, পাশে থাকা, পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার মতো নানা বিষয়ে কথা বলবে ছবি। রয়েছে আবেগের টানাপোড়েনও। হারিয়ে যাওয়া অনেক কিছুই খুঁজবে লস্ট।'
advertisement
advertisement
With the blessings of our family, we have tied the knot in an intimate wedding ceremony today. As we embark on the journey of love and friendship, we seek all your blessings and good wishes. Love, Yami and Aditya pic.twitter.com/W8TOpAJxja
— Yami Gautam Dhar (@yamigautam) June 4, 2021
advertisement
গত ৪ জুন একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে ইয়ামি গৌতমের। বিয়ের পর এই ছবিতেই অভিনয় জীবনে ফিরলেন ইয়ামি, এলেন কলকাতায়। উরি পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ে করেছেন অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 26, 2021 2:30 PM IST









