advertisement

পাপারাৎজিদের দেখে মুখ ভ্যাংচালো তৈমুর, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

মিষ্টি নবাব কখনও ফোটোগ্রাফারদের নিরাষও করে না ৷ তৈমুর বলে ডাকলে সে সাড়া দেয়, পোজ দিতেও ওস্তাদ সে ৷ সবকিছুর সঙ্গে থাকে উপরি পাওনা তাঁর কিউট অঙ্গভঙ্গি ৷

#মুম্বই: ‘দেশের প্রিয় বাচ্চা’৷ হ্যাঁ, আজকাল এমন আখ্যা মাঝেমধ্যেই দেওয়া হচ্ছে বেবি নবাবকে ৷ সইফ আলি খান আর করিনা কাপুর খানের ২ বছরের ছেলে তৈমুর আলি খান পতৌদি ৷ এক কথায় পাপারাৎজিদের চোখের মণি ৷
এই বয়সেই স্টারডম আর জনপ্রিয়তায় সে ১০ গোল দেয় তাবড় তাবড় অভিনেতাদেরও ৷ প্লে স্কুল থেকে আউটিং বা পার্কে যাওয়া থেকে কোনও সেলিব্রেশন...সবেতেই তৈমুর-স্পেশ্যাল দুষ্টু-মিষ্টি হাবভাবগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সকলে ৷ মিষ্টি নবাব কখনও ফোটোগ্রাফারদের নিরাষও করে না ৷ তৈমুর বলে ডাকলে সে সাড়া দেয়, পোজ দিতেও ওস্তাদ সে ৷ সবকিছুর সঙ্গে থাকে উপরি পাওনা তাঁর কিউট অঙ্গভঙ্গি ৷ বেশিরভাগ সময়ই তৈমুর থাকে তার ন্যানির কাছে ৷ ন্যানির কোলেই বেশি দেখা যায় তাকে ৷ তবে মা, মাসি, বাবার সঙ্গেও সামনে আসে তৈমুর ৷ বেশিরভাগ সময়ই কারও না কারও কোলে চেপে ঘোরে পুঁচকে নবাব ৷
advertisement
advertisement
তবে এদিন তৈমুরকে দেখা গিয়েছিল একেবারে স্ব-মহিমায় ৷ সাদা টি-শার্ট, হলুদ প্যান্ট আর সাদা শ্যু পরে একাই নেমে পড়েছিল রাস্তায় ৷ গটগট করে হেঁটে যাচ্ছিল ৷ ‘তৈমুর’ বলে ডাকায় পাপারাৎজিদের দিকে তাকিয়ে জিভ ভ্যাংচালো সে ৷ আর তার এমন সরল কাণ্ড দেখে কারও ভাল না লেগে উপায় নেই ৷ ফলে সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই ভাইরাল হল সেই ভিডিও ৷
advertisement

#taimuralikhan at play yesterday @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাপারাৎজিদের দেখে মুখ ভ্যাংচালো তৈমুর, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement