advertisement

'দঙ্গল' খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান

Last Updated:

সিদ্ধার্থ রায় কাপুরের ছবি "স্যালুট"-এ নতুন ভাবে আসতে চলেছেন শাহরুখ ও ফাতিমা

#মুম্বই: প্রায় এক বছর হয়ে গেছে শাহরুখ খান কোনও ছবি করছেন না। তাঁকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল 'জিরো'-তে। ক্যাটরিনা ও অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তারপর আর কোনও ছবিতে তিনি কাজ করেননি। তিনি জানিয়েছিলেন যে এই সময়টা তিনি তাঁর পরিবারের সঙ্গে কাটাতে চান। তাই কাজ করবেন না। তবে সম্প্রতি তিনি একটি ছবিতে কাজ শুরু করতে চলেছেন। সিদ্ধার্থ রায় কাপুরের ছবি "স্যালুট"-এ। রাকেশ শর্মাকে নিয়ে ছবি করছেন সিদ্ধার্থ। রাকেশ শর্মা প্রথম ভারতীয় পাইলট যিনি মহাকাশে গিয়েছিলেন।
তবে সব থেকে মজার বিষয় শাহরুখ এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন ফ্রেশ, ঝকঝকে একজন অভিনেত্রীর সঙ্গে। নাম ফাতিমা সানা শেখ। ফাতিমাকে এর আগে কাজ করতে দেখা গিয়েছিল অনেকগুলি ছবিতেই। কিন্তু তিনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন "দঙ্গল" ছবির জন্য। এবার এই সানাকেই দেখা যাবে শাহরুখের বিপরীতে। তবে এখনও এই বিষয়ে শাহরুখ খান নিজে কিছু জানাননি। তবে ছবিটা তিনি করছেন এই কথাই এখন বলিউডের আলোচনার বিষয়।
advertisement
View this post on Instagram

‪Reportedly, #FatimaSanaSheikh will pair up with #ShahRukhKhan in #Salute. ‬

A post shared by Postman News (@postmannews1) on

advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'দঙ্গল' খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement