advertisement

রাজপুত্রের বিয়ের নিমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

এ বার রাজকীয় বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়েতে আমন্ত্রণপত্র পেলেন বলি অভিনেত্রী ৷

#নয়াদিল্লি: এ বার রাজকীয় বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়েতে আমন্ত্রণপত্র পেলেন বলি অভিনেত্রী ৷
শোনা যাচ্ছে, সম্ভবত ১১মে সেন্ট চর্চ চ্যাপেলে বসবে হ্যারি-মেগানের বিয়ের আসর ৷ আর সেই রয়্যাল বিয়েতে উপস্থিত থাকবেন পিগি চপস ৷ মেগান মার্কলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি ৷ ক্যালিফোর্নিয়ায় অবসর যাপন থেকে গার্লস ডে আউট, সব জায়গাতেই পিগি চপসের সঙ্গী মেগান ৷ খুব স্বাভাবিকভাবেই তাঁর বিয়েতে নেমন্তন্ন পেলেন নায়িকা ৷
advertisement

Live and die in California. #purelove @priyankachopra @meghanmarkle

A post shared by Mubina Rattonsey (@mubinarattonsey) on

advertisement
advertisement
সদ্যই খুশির খবর এসেছে ব্রিটেনের রাজ পরিবারে ৷ তৃতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ ৷ এক পুত্র এবং এক কন্যার পর ফের পুত্র সন্তান এসেছে প্রিন্স উইলিয়ম এবং কেট মিডলটনের সংসারে ৷ কেটের গর্ভবস্থার কারণে হ্যারি-মেগানের বিয়ের তারিখও বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল ৷ তবে এ বার সব বাধা পেরিয়ে চার হাত এক হতে চলেছে ৷ সেই বিয়েতে মেগানের ব্রাইডমেডস হবেন প্রিয়াঙ্কা, নায়িকা নিজেই জানিয়েছেন এই খবর ৷ হ্যারি এবং মেগানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশন মাই গার্ল! এ ভাবেই সংক্রামক হাসি তুমি সারা জীবন হাসতে থাকো ৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজপুত্রের বিয়ের নিমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement