advertisement

ছেলে নেই এখনও জানেন না ওয়াজিদের বৃদ্ধা মা! তিনিও হাসপাতালেই

Last Updated:

তাঁর মা রজিনা খানও করোনা আক্রান্ত। এবং তিনিও ওয়াজিদের সঙ্গেই একই হাসপাতালে ভর্তি ছিলেন।

#মুম্বই: ফের শোকস্তব্ধ বলিউড। বলিউডের দুঃসময় যেন কাটতেই চাইছে না৷ সাম্প্রতিক সময়ে ইরফান খান, ঋষি কাপূরের পর এবার আরও এক নক্ষত্রপতন৷ মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি৷ ভেঙে গেল বিখ্যাত সাজিদ-ওয়াজিদ জুটি। করোনার জন্য এখনও মানুষ গৃহবন্দি। কিন্তু শুধু মাত্র কিডনির সমস্যার জন্য নয়। জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছিলেন ওয়াজিদ খান।
শুধু ওয়াজিদ খান নয়, তাঁর মা রজিনা খানও করোনা আক্রান্ত। এবং তিনিও ওয়াজিদের সঙ্গেই একই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তাঁর মা সুস্থ আছেন। ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি মাকে। ডাক্তাররা জানিয়েছেন, এই অবস্থায় তাঁকে মৃত্যুর খবর জানানো যাবে না। ছেলেকে শেষ দেখা হল না মায়ের। জানতেও পারলেন না, তাঁর ছেলে আর নেই। পরিবার ও বিশ্বস্ত সূত্র থেকেই জানা যাচ্ছে এই তথ্য।
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলে নেই এখনও জানেন না ওয়াজিদের বৃদ্ধা মা! তিনিও হাসপাতালেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement