বাঙালি বিপ্লবী বলেই কি এমন একটা মারাত্মক ভুল চোখ এড়িয়ে গিয়েছে প্রোডাকশন টিমের? নাকি ব্যাপারটি চিহ্নিত হওয়ার পরও বাঙালি বলেই অবহেলা, কোনও ক্ষমা চাওয়ারও উদ্যেগ নেওয়া হয়নি ৷ উঠেছে এমনই প্রশ্ন, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় ৷
#কলকাতা: দেশের কনিষ্ঠতম বিপ্লবী তিনি ৷ হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়েছিলেন গলায় ৷ বয়স তখন মাত্র ১৮ বছর ৭ মাস ১১ দিন ৷ স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান ভোলার নয় ৷ স্বাধীনতার ৭৩ বছর পরে সেই বিপ্লবীর ছবিই স্থান পেল মার্কামারা দুষ্কৃতি ও সন্ত্রাসবাদীদের তালিকায় !
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কুনাল খেমু অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘অভয় টু’-র (Abhay 2) একটি দৃশ্যে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ব্যবহার হয়েছে ক্ষুদিরাম বসুর ছবি ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ব্যবহার হয়েছে ৷ ওটিটি প্ল্যাটফর্মের এই জনপ্রিয় সিরিজের দৃশ্যটি নিয়েই উঠেছে প্রবল সমালোচনার ঝড় ৷ দৃশ্যটি দেখা গিয়েছে থানায় বসে সন্দেহভাজন ব্যক্তিকে জেরা করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু (Kunal Khemu) ৷ পাশেই থানার দেওয়ালে অপরাধীদের ছবি আঁকা বোর্ডে লাগানো ক্ষুদিরাম বোসের চিরপরিচিত ছবিটি ৷ বাঙালি দর্শকদের তাঁকে চিনতে বিশেষ সময় লাগেনি ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাঙালি দর্শকেরা ৷ সেই দৃশ্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় লাগাতার শেয়ার করে চলে প্রতিবাদ ৷
advertisement
Bengali hero revolutionary Khudiram Bose has been called "Wanted Criminal" in Zee5 Abhay 2 web series.
(Of course CBSE, ICSE students will not recognize).If it was a picture of Annadurai, MG Ramachandran or NT Ramarao, how much fire can u imagine burning in the south? @ZEE5Indiapic.twitter.com/FLFxBb6FoJ
বাঙালি বিপ্লবী বলেই কি এমন একটা মারাত্মক ভুল চোখ এড়িয়ে গিয়েছে প্রোডাকশন টিমের? নাকি ব্যাপারটি চিহ্নিত হওয়ার পরও বাঙালি বলেই অবহেলা, কোনও ক্ষমা চাওয়ারও উদ্যেগ নেওয়া হয়নি ৷ অথচ সবথেকে আশ্চর্যের বিষয় এই সিরিজের পরিচালকও একজন বাঙালি ৷ তবুও প্রশ্নের উত্তর চান নেটিজেনরা ৷ জনৈক সৈয়দ নাজিয়া হাসান ওই দৃশ্যের ছবিটি ট্যুইট করে লিখেছেন, ‘ওয়েব সিরিজ ‘অভয় টু’-তে দাগী অপরাধীর তালিকায় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি । (অবশ্য সিবিএসই কিংবা আইসিএসই-র পড়ুয়ারা ক্ষুদিরামকে চেনেন না।) তবে এখানে যদি আন্নাদুরাই, এমজি রামচন্দ্রণ কিংবা এনটি রামা রাওয়ের ছবি থাকত তাহলে দক্ষিণ ভারত কতটা ক্ষোভে ফেটে পড়ত বলুন তো!’ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভয় টু-এর সেই দৃশ্য ৷ প্রতিবাদে, ক্ষোভে ফেটে পড়ছেন বাঙালি নেটিজেনরা ৷ অবিলম্বে দৃশ্যটি তুলে নিয়ে নির্মাতাদের ক্ষমা চাওয়ার দাবি উঠেছে ৷ উঠেছে ওটিটি প্ল্যাটফর্মটি ব্যানের দাবি ৷ ট্যুইটারে হ্যাশ ট্যাগ দিয়ে চলছে প্রচার ৷
advertisement
ইন্ডিপেন্ডেনস ডেতে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে ??
ক্ষুদিরাম বসু কে সিনেমায় দেখা গেলো , না না বিপ্লবী কিংবা ঐতিহাসিক চরিত্রে নয় , ক্রিমিনাল স্কেচ আঁকা বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি ।
বাঙালি "মেরে বাটন কি লোগো" গেয়ে ঘুমিয়ে পড়ো ।। #BanZee5@ZEE5India@kunalkemmupic.twitter.com/LxAzFdnnK0
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷