advertisement

চিন্তা বাড়ছে, পঞ্চমবারও করোনার রিপোর্ট পজেটিভ এল কণিকা কাপুরের

Last Updated:

লন্ডন থেকে মুম্বইয়ে পা রাখার পর বলিউড গায়িকা কেন নিজেকে আইসোলেশনে রাখেননি? তা নিয়ে হয়েছিল বিস্তর বিতর্ক ৷ কণিকার দেহে করোনা ভাইরাস পাওয়া পর থেকেই সেই বিতর্ক চরমে ওঠে ৷

#মুম্বই: এই নিয়ে পঞ্চমবার । ফের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এল বলিউড গায়িকা কণিকা কাপুরের । ২০ মার্চ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তিনি । ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন গায়িকা । এরপর লখনউ ও কানপুরে যান তিনি । এরপর জ্বর ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর করোনা টেস্ট করা হয়। তাঁর রিপোর্টে পজেটিভ আসে । এই মুহূর্তে তিনি সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট মেডিক্যাল কলেজে ভর্তি তিনি । তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল । তাঁরা আশা করেছিলেন, পঞ্চমবারের টেস্টে নেগেটিভ আসবে । কিন্তু এবারের টেস্টও পজেটিভ আসায় দুশ্চিন্তায় পরিবারের লোকজন ।
লন্ডন থেকে মুম্বইয়ে পা রাখার পর বলিউড গায়িকা কেন নিজেকে আইসোলেশনে রাখেননি? তা নিয়ে হয়েছিল বিস্তর বিতর্ক ৷ কণিকার দেহে করোনা ভাইরাস পাওয়া পর থেকেই সেই বিতর্ক চরমে ওঠে ৷ এই অবস্থায় কেন কণিকা নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন, কেন পার্টি করেছেন তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে৷ রীতিমতো দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন কণিকা এই বলে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চিন্তা বাড়ছে, পঞ্চমবারও করোনার রিপোর্ট পজেটিভ এল কণিকা কাপুরের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement