advertisement

সোশ্যাল মিডিয়ায় ‘সড়ক ২’-র প্রচার শুরু করতেই ব্যাপক ট্রোলড আলিয়া-মহেশ ভাট

Last Updated:

আলিয়াও যথেষ্ট বুদ্ধিমতী । নিজের সোশ্যাল অ্যাকাউন্টের কমেন্ট বক্স’টি ‘লিমিটেড’ করে দিয়েছেন । ফলে ১-২টি কমেন্টই দেখা যাচ্ছে সেখানে ।

#মুম্বই: বিনোদন জগতের জন্য সময়টা খুব একটা ভাল যাচ্ছে না । একের পর এক নক্ষত্র পতনের সংবাদ তো রয়েইছে, পাশাপাশি অনিয়মিত শ্যুটিংয়ের ফলে বিভিন্ন কাজও আটকে রয়েছে । অন্যদিকে, সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় বড় পর্দায় ছবির মুক্তিও গিয়েছে থমকে । এর আগে বিদ্যা বালনের ‘শকুন্তলা দেবী’, অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো-সিতাবো’, জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা’, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ OTT প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । ‘গুলাবো-সিতাবো’র স্ট্রিমিং অবশ্য শুরু হয়ে গিয়েছে । এ বার সেই একই পথে হেঁটে মোট সাতটা ছবি মুক্তি পেতে চলেছে ডিজনি+হটস্টারে । এর মধ্যে অন্যতম মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ । সোমবার ছবির প্রযোজক মুকেশ ভাট সে কথা জানিয়েছেন ।
আগামী ১০ জুলাই বড় পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু দেশ জুড়ে এই করোনা আবহে ছবি বড় পর্দায় মুক্তি পেলেও লোকে সিনেমাহলমুখী হবে না বলেই মনে করছেন নির্মাতারা । ফলে OTT প্ল্যাটফর্ম বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই । এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রায় কাপুর ও আলিয়া ভাট। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে ।
advertisement
advertisement
advertisement
তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে আলিয়া এবং মহেশ ভাট’কে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে । রিয়ার সঙ্গে মহেশের সম্পর্ক, ‘কফি উইথ করণ’-এ এসে সুশান্তকে অপমান, নেপোটিজমের ধ্বজা ওড়ানো নায়িকা আলিয়ার ছবি কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার । তার উপর এ দিন ‘সড়ক ২’র প্রচারে আলিয়া একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । পাশাপাশি পোস্ট করেছেন ছবির প্রথম মোশন পোস্টারও । এই ছবির পোস্টারটি বেশ অন্যরকম । পোস্টারে কোনও নায়ক-নায়িকার মুখ নেই । শুধুই একটা পাহাড় আর সুদূর বিস্তৃত রাস্তা দেখা যাচ্ছে ।
advertisement
advertisement
advertisement
তবে এই পোস্টের পর থেকেই ব্যাপক ট্রোলিং শুরু হয়ে গিয়েছে আলিয়াকে নিয়ে । বয়কট আলিয়া, বয়কট বলিউড, বয়কট নেপোকিডস, বয়কট মহেশ ভাট...এমনই প্রচুর ট্রেন্ড চলছে এখন । তবে আলিয়াও যথেষ্ট বুদ্ধিমতী । নিজের সোশ্যাল অ্যাকাউন্টের কমেন্ট বক্স’টি ‘লিমিটেড’ করে দিয়েছেন । ফলে ১-২টি কমেন্টই দেখা যাচ্ছে সেখানে ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোশ্যাল মিডিয়ায় ‘সড়ক ২’-র প্রচার শুরু করতেই ব্যাপক ট্রোলড আলিয়া-মহেশ ভাট
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement