advertisement

Arkadeep Misra: স্টেজে গান গাইতে গিয়ে অর্কদীপকে ছোড়া হল জুতো! প্রতিবাদের নতুন 'ভাষা' তুলে ধরলেন সারেগামাপা জয়ী গায়ক

Last Updated:

অনুষ্ঠান করতে গিয়ে অর্কদীপের সঙ্গে ঘটে গেল বিপত্তি৷ স্টেজে গান গাইবার সময় তাঁকে উদ্দেশ্য করে জুতো ছুড়ে মারা হয়৷ একজন দর্শকের এই আচরণে হকচকিয়ে যান গায়ক ও তাঁর টিম৷ গান থামিয়ে দেন তাঁরা৷ কেন এমন হল, সেই প্রশ্ন উঠল!

News18
News18
কলকাতা: সারাগামাপা জয়ী গায়ক অর্কদীপ মিশ্র৷ নিয়মিত শো করেন তিনি৷ মূলত লোকগীতিতে তাঁর দক্ষতা বেশি৷ ফলে সেই ধরনের গান তিনি বেশি করেন৷ শীতে বেশি মঞ্চানুষ্ঠান হয়৷ ফলে গায়ক-গায়িকাদের ব্যস্ততাও থাকে তুঙ্গে৷ এমন এক অনুষ্ঠান করতে গিয়ে অর্কদীপের সঙ্গে ঘটে গেল বিপত্তি৷ স্টেজে গান গাইবার সময় তাঁকে উদ্দেশ্য করে জুতো ছুড়ে মারা হয়৷ একজন দর্শকের এই আচরণে হকচকিয়ে যান গায়ক ও তাঁর টিম৷ গান থামিয়ে দেন তাঁরা৷ কেন এমন হল, সেই প্রশ্ন উঠল!
গত বুধবার ২৮ জানুয়ারি অনুষ্ঠান চলছিল বিরাটিতে৷ সেই সময় ঘটে এই ঘটনা৷ খুব স্বাভাবিক অর্ক এবং তাঁর টিম সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন৷ তবে সেই প্রতিবাদ ছিল একটু অন্যরকম৷ গায়ক প্রথমে জিজ্ঞাসা করতে থাকেন যে কেন এমন করা হল, তারপর তিনি নিজে গানের মতো করে ক্ষমা চাইতে বলেন নির্দিষ্ট ব্যক্তিকে৷ উপস্থিত দর্শকরাও তাঁকে সমর্থন করেন৷ এরপরই আয়োজকরা অর্কদীপ ও তাঁর টিম ফোক ডায়রিজ-কে সহযোগিতা করেন৷ তাঁরা স্টেজে এসে ক্ষমা চেয়ে নেন এবং নির্দিষ্ট ব্যক্তিতে সনাক্ত করে নিয়ে আসেন ক্ষমা চাইবার জন্য৷
advertisement
advertisement
তবে অর্কদীপের কথায়, “আমি ওকে ক্ষমা করে দিয়েছি৷ এবং দর্শক-আয়োজকদের বলেছি ওকে যেন আর মারধর করা না হয়৷ হয়ত কোনও কারণে ছেলেটি ভুল করে ফেলেছিল৷ তবে ও এসে আমাদের পায়ে পড়ে ক্ষমা চায়৷ আমরা ক্ষমা করে দিয়েছি৷ তবে চাইব এমন ঘটনা যেন আর না ঘটে৷”
শুধু অর্কদীপ মিশ্র নন, এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে স্টেজে উঠে অনুষ্ঠান করার সময় হেনস্থা করা হয়৷ রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এই হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার অভিযোগে তিন দিন পর তনয় শাস্ত্রীকে বাড়ি থেকে আটক করে বনগাঁ থানার পুলিশ।
advertisement
উল্লেখ্য লগ্নজিতা-স্নিগ্ধজিতের সঙ্গে এমন অভব্য আচরণ করা হয়েছিল৷ যার প্রতিবাদ করেছেন শিল্পীরা৷ এধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arkadeep Misra: স্টেজে গান গাইতে গিয়ে অর্কদীপকে ছোড়া হল জুতো! প্রতিবাদের নতুন 'ভাষা' তুলে ধরলেন সারেগামাপা জয়ী গায়ক
Next Article
advertisement
Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
  • ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে ভারত

  • তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

  • নেট রান রেটে কে এগিয়ে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement