advertisement

Bengali Serial TRP: পুজো মিটতেই বিরাট চমক টিআরপি-তে! কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার? রইল সেরা দশ

Last Updated:

Bengali Serial TRP: পুজো মিটতেই সামনে এল টিআরপি তালিকা৷ এবার বিরাট চমক টিআরপি তালিকায়৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ ফের পরশুরামকে হারিয়ে হারানো সিংহাসন

News18
News18
কলকাতা: পুজো মিটতেই সামনে এল টিআরপি তালিকা৷ এবার বিরাট চমক টিআরপি তালিকায়৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ ফের পরশুরামকে হারিয়ে হারানো সিংহাসন ছিনিয়ে নিল ধারাবাহিক পরিণীতা৷ পরশুরামে গেল কত নম্বরে?
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
পরিণীতা-৬.৫ (প্রথম)
পরশুরাম আজকের নায়ক- ৫.৯ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী-রাজরাজেশ্বরী রানী ভবানী-ফুলকি-৫.৮(তৃতীয়)
রাঙামতি তীরন্দাজ-চিরদিনই তুমি যে আমার-আমাদের দাদামণি- ৫.৭(চতুর্থ)
জোয়ার ভাঁটা-৫.৬(পঞ্চম)
চিরসখা-৫.২(ষষ্ঠ)
কথা-লক্ষ্মীর ঝাঁপি- ৪.৮(সপ্তম)
তুই আমার হিরো-৪.৪(অষ্টম)
অনুরাগের ছোঁয়া-গৃহপ্রবেশ- ৪.৩ (নবম)
কম্পাস-কুসুম -৩.৬(দশম)
advertisement
আরও পড়ুন-বিজয়া দশমীতেই লাগবে ‘জ্যাকপট’…! লাল কাপড়ে বেঁধে রাখুন ‘এটি’, মা দুর্গার আর্শীবাদে উপচে পড়বে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির জোয়ারে ভাসবেন
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৬.৫ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথমবার প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ৷ ৫.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ ৫.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’,’ফুলকি’ ও’জগদ্ধাত্রী’। ৫.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’, ‘আমাদের দাদামণি’ ও’রাঙামতি তীরন্দাজ’ ৷ ৫.৬ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: পুজো মিটতেই বিরাট চমক টিআরপি-তে! কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার? রইল সেরা দশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement