advertisement

Rahul-Priety Daughter Video: কোনও বিপদ হল রাহুল-প্রীতির মেয়ের? ক্যামেরার সামনেই অঝোরে কেঁদে ফেললেন অভিনেত্রী! ভিডিও দেখুন

Last Updated:

সিরিয়ালের জনপ্রিয় মুখ রাহুল ও প্রীতি, তাঁদের মেয়ের সঙ্গে কী ঘটল যার কারণে কেঁদে ভাসালেন মা প্রীতি৷ এই দেখেই নেটিজেনরা চিন্তায়৷ ভিডিও দেখে বোঝা গেল বিষয়টি৷

Bengali Serial Actress Prity Biswas cries
Bengali Serial Actress Prity Biswas cries
কলকাতা: বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার, তাঁদের দাম্পত্য আলোচনার বিষয়। বিশেষ করে তাঁরা যে ভিডিও শেয়ার করেন, তা অনেকেরই পছন্দের৷ এখন তো আবার তাঁদের সংসারে রয়েছে নতুন অতিথি৷ তাঁদের মেয়ে আয়ুকে ঘিরেই আবর্তিত হয় রাহুল ও প্রীতির জীবন৷ এবার সেই আয়ুর একটি ভিডিওতে হাউমাউ করে কাঁদতে দেখা গেল তার মা প্রীতিকে! কেন? প্রীতির এই কান্না দেখে নেটিজেনরা প্রশ্ন করছেন কোনও বিপদ হয়নি তো আয়ুর? ছোট্ট মেয়ের সব ঠিক আছে তো? ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল৷
‘খুকুমণি হোম ডেলিভারি’ বা ‘দেবী চৌধুরানী’-র মতো সিরিয়ালে দেখা গিয়েছে রাহুলকে৷ সদা হাসি মুখের হিরোকে বেশ পছন্দ করেন দর্শকরা৷ তাঁর স্ত্রী প্রীতিও সিরিয়ালে অভিনয় করেন৷ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি৷ কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয়েছে৷ সুখে সংসার করছেন তাঁরা৷ মেয়েকে নিয়ে তাঁদের ব্যস্ততা৷ আর এই মেয়ের জন্য অঝোরে কাঁদলেন প্রীতি৷ কী এমন হল খুদের?
advertisement
advertisement
মেয়ের বয়স এখন এক বছরের কাছাকাছি৷ প্রীতির চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কিন্তু হঠাৎ এমন কী ঘটল যে প্রীতি নিজেকে সামলাতে পারলেন না? ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ বেশ থমথমে, চারদিকে এক ধরনের টানটান উত্তেজনা। আর তার মধ্যে কাঁদছেন আয়ুর মা অভিনেত্রী প্রীতি৷
advertisement
তাহলে কী ছোট আয়ুর শরীর খারাপ? বাড়িতে কোনও অঘটন হয়েছে? তা নিয়ে চলছিল ভক্তদের মনে টেনশন!
advertisement
এবার ভিডিওটি সামনে আসতেই পরিষ্কার হল বিষয়টি৷ আয়ুর চুল কাটা হচ্ছে৷ অনেকেই বাচ্চার জন্মের চুল কেটে ফেলে একটা নির্দিষ্ট সময়ের পর৷ সম্ভবত আয়ুর তেমনই ঘটছে৷ প্রথমবার বাচ্চার চুল কাটানোর সময় একটা ভয় তো থাকেই৷ কারণ যদি বাচ্চার ব্যথা লাগে বা অন্য কোনও সমস্যা হয়! আয়ু খুব শান্তভাবে বসেই চুল কাটল৷ তবে মা হিসেবে আদরের ছোট মেয়ের মাথার ঘন কালো চুল কেটে ফেলা মোটেও পছন্দ নয় প্রীতির৷ তাই দূর থেকে তিনি দেখছিলেন এবং কেঁদেও ফেলেন৷ মেয়ের চুল কাটা দেখে তিনিও আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং সেই থেকেই কান্না! ভিডিওটি বড্ড মিষ্টি, আপনারাও দেখুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Priety Daughter Video: কোনও বিপদ হল রাহুল-প্রীতির মেয়ের? ক্যামেরার সামনেই অঝোরে কেঁদে ফেললেন অভিনেত্রী! ভিডিও দেখুন
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement