advertisement

Poyla Baishakh: অন্য স্বাদের সায়েন্স ফিকশন আর বাঙালির আবেগ, আসছে নতুন ছবি ‘পয়লা বৈশাখ’

Last Updated:

ছবির গল্পে বার বার ফিরে আসবে এই পয়লা বৈশাখের দিন, যার আবেদন বাঙালির কাছে কখনই ফুরায় না !

নতুন ছবি ‘পয়লা বৈশাখ’
নতুন ছবি ‘পয়লা বৈশাখ’
কলকাতা: তারিখ দিয়ে বাংলা ছবির নাম নতুন কিছু নয়। ১৯৬০ সালে মৃণাল সেনের তৈরি বাইশে শ্রাবণ ছবির নাম অনেকের মনে পড়ে যেতে পারে ! অনেকটা পরে, সঠিকভাবে বললে, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল ছবির কথাও তোলা যায়। অর্ক দাশগুপ্তর প্রথম ছবি পয়লা বৈশাখও ঠিক সেই তারিখ দিয়ে ছবির নাম রাখার ব্যঞ্জনাকেই আবার ফিরিয়ে আনতে চলেছে দর্শকের মনে। ছবির গল্পে বার বার ফিরে আসবে এই পয়লা বৈশাখের দিন, যার আবেদন বাঙালির কাছে কখনই ফুরায় না !
তবে, উপরে উল্লিখিত ছবিগুলোর সঙ্গে অর্কর ছবির বিষয়বস্তুগত তফাত আছে- পয়লা বৈশাখ মাল্টিভার্সের গল্প। গল্পের মুখ্যচরিত্র ইন্দ্র একটা বিশেষ ঘটনার ফলে আটকে পড়ে একটা নির্দিষ্ট দিনে এবং সেই দিনটিই হল পয়লা বৈশাখ! প্রাথমিক ক্ষেত্রে এটাকে টাইমলুপ ভেবে ইন্দ্র ভুল করলেও পরবর্তীতে জানা যায় যে টাইম লুপ নয়, তারা আটকে পড়েছে টাইম ভরটেক্সে। এই টাইম ভরটেক্স বা সময় ঘূর্ণি একই দিনকে বার বার ফিরিয়ে আনে না, কিন্তু তার বদলে ইন্দ্র এবং নার্গিসকে নিয়ে যায় বিভিন্ন অলটারনেট ইউনিভার্সে।
advertisement
advertisement
অনেকে ভাবতে পারেন প্রথম ছবি হিসেবে এমন একটা কঠিন বিষয় কেন! পরিচালক অর্ক দাশগুপ্তর সাফ জবাব, ‘‘বছর কয়েক আগে যে গল্পগুলো আমার মাথায় আসছিল, যেগুলো লিখেছিলাম, তার মধ্যে থেকে মনে হল এটা নিয়ে কাজ করা যায়। আর পেশাদার ভাবে যখন কাজ করতে নেমেছি, তখন সহজ বা কঠিনের প্রশ্নটাই আসে না! কঠিন দিয়ে শুরু করা আমার স্বভাবও বলতে পারেন!’’
advertisement
ছবির নায়িকা মুমতাজ সরকারও গল্পের প্লট নিয়ে বেশ উত্তেজিত। “বাংলায় সায়েন্স ফিকশন খুব একটা হয় না, একদম অন্য স্বাদের অন্য ধারার ছবি, আমরা খুব উত্তেজিত, আশা করি দর্শকেরও ভাল লাগবে”, বলছেন তিনি।
advertisement
‘‘একদম নতুন ধারার ছবি ৷ আমাদের ছবি পয়লা বৈশাখ আসছে ৷ একটা সায়েন্স ফিকশন বলা যেতে পারে ৷ এমন সায়েন্স ফিকশন ছবি বাংলায় আগে কখনও হয়নি’’, দাবি শান্তিলাল মুখোপাধ্যায়ের ৷
পরিচালনার সঙ্গে ছবির গল্প ও চিত্রনাট্যও অর্কর। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, স্নেহম, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভস্মিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Poyla Baishakh: অন্য স্বাদের সায়েন্স ফিকশন আর বাঙালির আবেগ, আসছে নতুন ছবি ‘পয়লা বৈশাখ’
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement