advertisement

Exclusive: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে ও দোলন রায়

Last Updated:

বিয়ে করে ফেললেন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায় ৷

#কলকাতা: বিয়ে করে ফেললেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায় ৷ বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেল তাঁদের ‘সম্পর্ক’ ৷ সম্ভাবতই, এই বিয়েতে খুশি পাত্র ও পাত্রী ৷ সমান খুশি পাত্র ও পাত্রী পক্ষও৷
তা এই বিয়েতে কী কী হল?
হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর ৷ কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷ তবে বিয়ের আয়োজন ছোট হলে হবে কি? বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না ৷ সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর ! অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায় ৷ সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ ৷
advertisement
Dipankar2
advertisement
কে কে উপস্থিত ছিলেন এই বিয়েতে?
দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Exclusive: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে ও দোলন রায়
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement