advertisement

নেটফ্লিক্সে আসছে 'বাহুবলী'র প্রিক্যুয়াল

Last Updated:
#মুম্বই: বাহুবলী'র আর কোনো সিক্যুয়াল হবে না, যদিও এখনও মাহিষ্মতী চরিত্রদের রহস্য উন্মোচন বাকি। আর এই মাহিষ্মতী চরিত্রদের তালিকার প্রথমেই আছে শিবগামী। 'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজিতে এই চরিত্রটি পরিপূর্ণতা পেয়েছে রাম্যা কৃষ্ণণের অভিনয় দক্ষতায়। আর এই চিরত্রটি নিয়ে আরও কিছু কাজ করার প্রয়োজন থেকেই এবার নেটফ্লিক্স ঘোষণা করল তাদের নতুন বড় প্রজেক্ট। নির্মাতারা আনছেন বাহুবলী প্রিক্যুয়াল 'শিবগামী'। যৌথভাবে পরিচালনা করবেন 'বাহুবলী' পরিচালক এস এস রাজামৌলী ও প্রখ্যাত তেলেগু পরিচালক দেবা কাট্টা।
পরপর তিনটি সিজন আসছে 'শিবগামী'র। তেলেগু পরিচালক দেবা কাট্টা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অনবদ্য গল্প বলার জন্য বাহুবলী সিরিজ দর্শকমহলে ব্যাপক প্রভাববিস্তারকারী। এই সিরিজের প্রিক্যুয়াল বাহুবলীর ফ্যানদের জন্য বিরাট প্রাপ্তি। এই প্রজেক্টের অংশ হিসেবে রাজামৌলীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’’
পরিচালক দেবা কাট্টা নিজে এই মুহূর্তে ব্যস্ত তাঁর সুপারহিট তেলেগু ছবি 'প্রস্থানম'-এর হিন্দি রিমেক নিয়ে। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক করছেন তিনি। 'প্রস্থানম'-এ অভিনয় করছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও মণীষা কৈরালা। জুনেই লখনউতে শুরু হয়েছে ছবির শুটিং।
advertisement
advertisement
এর আগে 'বাহুবলী : দ্য কনক্লুশন'-এর প্রচারের সময়েই নির্মাতারা ঐতিহাসিক উপন্যাস 'দ্য রাইজ অব শিবগামী' প্রকাশ করেন। সে উপন্যাসের রচয়িতা আনন্দ নীলকান্ত। 'বাহুবলী : দ্য বিগিনিং' মুক্তির আগেই প্রকাশ্যে এসেছিল এই বই। সে বইয়ের সংস্করণ হয়েছিল ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেটফ্লিক্সে আসছে 'বাহুবলী'র প্রিক্যুয়াল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement