advertisement

কাটাপ্পা কেন মারল বাহুবলিকে? সূত্র দিলেন নির্মাতারা

Last Updated:

দু’বছর ধরে একটাই উত্তর খুঁজছে সকলে ৷ এবার সেই জবাব পাওয়ার পালা ৷

#মুম্বই: দু’বছর ধরে একটাই উত্তর খুঁজছে সকলে ৷ এবার সেই জবাব পাওয়ার পালা ৷ কারণ, বাহুবলি এমন এক প্রশ্ন রেখে গিয়েছে দর্শকের মনে, যার উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই ! উত্তর জানার পথে আরও এক ধাপ এগিয়ে দিলেন নির্মাতারা ৷
পরিচালক এস এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরু আগে থেকেই খবরের শিরোনামে ৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই ৷ সবার মনেই একই প্রশ্ন, কাটাপ্পা কেন হত্যা করল বাহুবলি-র? আর এই প্রশ্নের উত্তরই ‘বাহুবলি ২’-এর ইউএসপি ৷
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাহুবলি ২ নিয়ে একের পর এক খবর সামনে আসছে ৷ কখনও ছবির টিজার ৷ তো কখনও নতুন পোস্টার ৷ তবে এবার সামনে এল বাহুবলি ২-এর মোশন পোস্টার ৷ শিবরাত্রির দিন ট্যুইটারে এই মোশন পোস্টার ট্যুইট করল ধর্মা প্রোডাকশন, বাহুবলি-২-এর অফিসিয়াল ড্রিস্টিবিউটর ৷
advertisement
advertisement
এর আগের পোস্টারে দেখা গিয়েছিল প্রভাস ও অনুষ্কা শেট্টিকে ৷ টিজারেও একটা অনুমান পাওয়া গিয়েছিল কেমন হবে কলাকুশলীদের লুক ৷ এবার মোশন পোস্টারে বাহুবলিকে দেখা গেল যুদ্ধ ক্ষেত্রে ৷ পিছনে যুদ্ধের ধ্বংসাত্মক রূপ ৷ চারিদিকে জ্বলছে আগুন ৷ তার মাঝেই স্বরূপে উজ্জ্বল অমরেন্দ্র বাহুবলি ৷
তবে বাহুবলির পরিচালক রাজা মৌলি, কিন্তু কিছুতেই ফাঁস করছে না সেই প্রশ্নের উত্তর ৷ প্রশ্নটা হল, কাটাপ্পা কেন মারল বাহুবলিকে? বাহুবলি ২-তে দেখানো হবে অমরেন্দ্র বাহুবলির গল্প ৷ আর ফাঁস হবে কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ! মোশন পোস্টার তো এসেই গেল ৷ পুরো সিনেমা পর্দায় মুক্তি পেতে আর তো মাত্র কয়েকটা দিন ৷ তার পরেই জানা যাবে সেই মূল্যবান প্রশ্নের উত্তর ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাটাপ্পা কেন মারল বাহুবলিকে? সূত্র দিলেন নির্মাতারা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement