advertisement

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা পেল 'ময়ূরাক্ষী'

Last Updated:

দশম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা 'চিত্র ভারতী'- তে ভূষিত হল অতনু ঘোষের ছবি 'ময়ূরাক্ষী'।

#কলকাতা: দশম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা 'চিত্র ভারতী'- তে ভূষিত হল অতনু ঘোষের ছবি 'ময়ূরাক্ষী'। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সম্প্রতি অনুষ্ঠিত 'জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (পূর্ব)'-এ চারটি পুরস্কার- সেরা অভিনেতা (পপুলার ও ক্রিটিক), সেরা ছবি (ক্রিটিক) ও সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর পাওয়ার পরও জয়যাত্রা অব্যাহত থাকল 'ময়ূরাক্ষী'-র।
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চূড়ান্ত প্রতিযোগিতায় ছিল ২০১৭'র ১৪টি ছবি। যেমন, হরিকুমার পরিচালিত মালায়লি ছবি 'ক্লিন্ট', শ্রীধর রঙ্গায়ন পরিচালিত হিন্দি ছবি 'ইভিনিং শ্যাডোজ', গজেন্দ্র আহিরে পরিচালিত মরাঠি ছবি 'পিম্পল', উৎপল বোরপূজারি পরিচালিত অসমিয়া ছবি 'ইশু', চেজিয়ান রা পরিচালিত তামিল ছবি 'টু লেট'।
advertisement
advertisement
চিত্র ভারতী'র জ্যুরি প্রধান ছিলেন ক্লেয়ার ডবিন ও মানু চক্রভর্তী। পুরস্কার প্রদান করেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই রুদাভাই বালা। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও পরিচালক মণি রত্নমও।
উচ্ছশিত পরিচালক জানান, ''ময়ূরাক্ষী জাতীয় স্বিকৃতী পেল। আমি গর্বিত।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা পেল 'ময়ূরাক্ষী'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement