advertisement

Arpita Chatterjee : সঙ্গীত ও কত্থকে দীর্ঘ নিবিড় অনুশীলন অর্পিতার, যবনিকা উঠতে চলেছে ‘মাই নেম ইজ জান’-এর উপর থেকে

Last Updated:

‘মাই নেম ইজ জান’-এর (My Name is Jaan) সত্তায় মনপ্রাণ সঁপেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) ৷

কলকাতা : ‘মাই নেম ইজ জান’-এর (My Name is Jaan) সত্তায় মনপ্রাণ সঁপেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) ৷ দীর্ঘ কয়েক মাস তিনি ডুবে ছিলেন নিবিড় অনুশীলনে ৷ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ প্রায় উপস্থিত ৷ ১৮ সেপ্টেম্বর প্রথম যবনিকা উঠবে ৷ মঞ্চে অর্পিতা অবতীর্ণ হবেন গওহরজানের ভূমিকায় ৷
অনুশীলন পর্বের বিভিন্ন সময়ের ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন অর্পিতা ৷ সম্প্রতি অনুশীলনপর্বের আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে, লং স্কার্ট এবং টপের আটপৌরে বেশে মহড়া দিচ্ছেন অর্পিতা ৷ কখনও তিনি গান গাইছেন ৷ কখনও বোল তুলেছেন কত্থকে ৷ আবার কখনও বলছেন সংলাপ ৷ ভিডিয়ো শেয়ার করে অর্পিতা লিখেছেন, ১ ঘণ্টা ৪৫ মিনিটের নাটকে থাকছে ৮ টি ধ্রুপদী সঙ্গীত ৷ কিছু কত্থক নাচ ৷ সবই তাঁর নিজের পরিবেশন ৷ দর্শক ও নেটিজেনদের শুভেচ্ছা প্রার্থনা করেছেন তিনি ৷
advertisement
অর্পিতা নিজেই জানিয়েছেন তাঁর জীবন জুড়ে এখন শুধুই উনিশ শতকের প্রখ্যাত ধ্রুপদ শিল্পী ও নর্তকী গওহরজান ৷ অবন্তী চক্রবর্তীর পরিচালনায় ‘মাই নেম ইজ জান’ নাটকে তাঁর জীবনকাহিনি তথা জীবনসংগ্রাম ফুটিয়ে তুলবেন অর্পিতা ৷
advertisement
ভারতবিখ্যাত শিল্পী গওহরজানের সব রেকর্ডের উপর লেখা থাকত ‘মাই নেম ইজ জান’ ৷ সে সময় শুধুমাত্র এই একটা লাইনের জন্যই গ্রামাফোন কোম্পানির রেকর্ডের চাহিদা ছিল আকাশছোঁয়া ৷
advertisement
শিল্পী হিসেবে এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে গওহরজানকে বলা হত ‘দ্য গ্রামাফোন গার্ল’ ৷ কার্যত তিনিই ছিলেন দেশের সর্বপ্রথম রেকর্ডিং সুপারস্টার ৷ ১৯০২ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১৯২০ অবধি, এই প্রায় দু’ দশক সময় ধরে ১০ টিরও বেশি ভাষায় ৬০০-র বেশি গান রেকর্ড করেছেন তিনি ৷
জীবনভর দর্শক শ্রোতাদের তাঁর শিল্পকলায় বুঁদ করে রাখা গওহরজান প্রয়াত হন ১৯৩০ সালের ১৭ জানুয়ারি ৷ ব্রিটিশ ভারতের মহীশূরে ৷ প্রয়াণের ৯১ বছর পর তাঁর বদলে এ বার মঞ্চে শিল্পীর জীবনগাথা ৷ ‘মাই নেম ইজ জান’-এ অর্পিতার অভিনয় দেখতে উদগ্রীব নাট্যপ্রেমী বাঙালি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arpita Chatterjee : সঙ্গীত ও কত্থকে দীর্ঘ নিবিড় অনুশীলন অর্পিতার, যবনিকা উঠতে চলেছে ‘মাই নেম ইজ জান’-এর উপর থেকে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement