advertisement

Sriparna Roy: নভেম্বরের শেষেই চারহাত এক, শুভ পরিণয় গাঁটছড়ার রুক্মিণীর... দেখলেন শ্রীপর্ণার বিয়ের কার্ড?

Last Updated:

বিয়েতে সাবেকি সাজেই সাজবেন শ্রীপর্ণা। লাল বেনারসি পরবেন। জোরকদমে চলছে প্রস্তুতি।

কলকাতা: টলিপাড়ায় একের পর এক বিয়ের মরসুম। ঘর বাঁধতে চলেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এতদিন তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা সামনে আসেনি। আপাতত টলিপাড়ার অন্দরে ঘুরপাক খাচ্ছে ‘গাঁটছড়া’র ‘রুক্মিণী’র বিয়ের খবর।
এবার সামনে এল শ্রীপর্ণা-শুভদীপের বিয়ের কার্ড। লাল ব্যাকগ্রাউন্ডে বর-বউয়ের ছবি, পাত্র-পাত্রীর সম্পূর্ণ পরিচয় রয়েছে। তাঁর বাবার সমীর রায়। আর মা শোভা রায়।উজ্জ্বল কুমার ভট্টাচার্যের ছেলে শুভদীপ ভট্টাচার্য। মায়ের নাম চিত্রা ভট্টাচার্য। ঠাকুমা গঙ্গারানি ভট্টাচার্য। ২৮ নভেম্বর চন্দননগর নিবাসী শুভদীপের সঙ্গে চারহাত এক হবে বালির মেয়ে শ্রীপর্ণার।
‘গাঁটছড়া’য় জুটি বেঁধেছেন চলেছেন গৌরব ও শ্রীপর্ণা।  অনেকেই ভেবেছিলেন খড়ি রূপে ফিরেছেন তিনি। কিন্তু তা নয়। তাঁর চরিত্রের নাম রুক্মিণী সেনগুপ্ত। তাঁর চরিত্রটিকে শুরুতে দেখা গিয়েছিল নেগেটিভ শেডে। পরে অবশ্য় তা বদলায়। এর আগে ‘মুকুট’ ধারাবাহিকে দোলের চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। কিন্তু কিছু সমস্যার জন্য তিনি মেগা থেকে সরে যান। তারপর কয়েকটা দিন যেতে না যেতেই আবার তাকে ‘গাঁটছড়া’য় নতুন রূপে দেখে দর্শকরা। তার আগে ‘কড়িখেলা’তেও নজর কেড়েছিলেন তিনি।
advertisement
advertisement
বিয়েতে সাবেকি সাজেই সাজবেন শ্রীপর্ণা। লাল বেনারসি পরবেন। জোরকদমে চলছে প্রস্তুতি। তিনি প্রথম থেকেই ডাক্তার পাত্র চেয়েছিলেন। আর অভিনেত্রীর স্বামী কিন্তু মেডিক্যাল পেশার সঙ্গেই যুক্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sriparna Roy: নভেম্বরের শেষেই চারহাত এক, শুভ পরিণয় গাঁটছড়ার রুক্মিণীর... দেখলেন শ্রীপর্ণার বিয়ের কার্ড?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement