advertisement

মোমো, ট্যাক্সির পর 'উচ্ছেবাবু চাউমিন'! 'মিঠাই' ভক্তদের তৈরি এই খাবার পাবেন কোথায়

Last Updated:

বছর পেরিয়ে গিয়েছে এই ধারাবাহিকের। তাতেও জনপ্রিয়তা কম পড়েনি। বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকাও ওঠানামা থাকলেও মাঝে মধ্যেই শীর্ষ পদে গিয়ে বসে মোদক পরিবার।

#কলকাতা: উচ্ছে তেতো হলেও 'উচ্ছেবাবু' বড়ই 'মিঠে' তাঁর ভক্তদের কাছে। 'মিঠাই' ধারাবাহিকের জনপ্রিয়তার একটি বড় অংশ দখল করে রেখেছেন অভিনেতা আদৃত রায়। 'মিঠাই'-এ আদৃতের নাম সিদ্ধার্থ। ধারাবাহিকে তাঁর স্ত্রী মিঠাই (সৌমিতৃষা কুণ্ডু) সিদ্ধার্থকে আদর করে 'উচ্ছেবাবু' বলে ডাকে। সে থেকেই এই নাম লোকের ঘরে ঘরে।
সেই নামকেই কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে। এর আগেই 'উচ্ছেবাবু' মোমো, 'উচ্ছেবাবু' ট্যাক্সি, 'উচ্ছেবাবু' ফুচকা, রোল ইত্যাদির কথা শোনা গিয়েছিল। এক হেলদি কিচেন কম্পিটিশনে 'উচ্ছেবাবু' সন্দেশ বানিয়েছিল, তার পর থেকেই এই ট্রেন্ড শুরু হয়েছে।
advertisement
advertisement
গন্ধরাজ লেবু দিয়ে বানানো হয় এই চাউমিন। সবুজ রঙের চাউমিনের পাশে গন্ধরাজ লেবু রেখে দেওয়া হয়। কোথায় পাওয়া যায় এই বিশেষ চাউমিন? কলকতা শহরের সল্টলেকের ১১৫ দত্তাবাদ রোডের একটি দোকানে পরিবেশন করা হচ্ছে এই 'উচ্ছেবাবু চাউমিন'।
বছর পেরিয়ে গিয়েছে এই ধারাবাহিকের। তাতেও জনপ্রিয়তা কম পড়েনি। বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকাও ওঠানামা থাকলেও মাঝে মধ্যেই শীর্ষ পদে গিয়ে বসে মোদক পরিবার।
advertisement
সম্প্রতি গল্পে নতুন মোড় এসেছে। প্রমিলা লাহা এখন মনোহরা বাড়িতে দখল বসিয়েছে। নতুন করে অনলাইনে ব্যবসা শুরু করেছে সিদ্ধার্থ আর মিঠাই। ়ডেলিভারি করে নিজেরাই। ভাড়া বাড়িতে নতুন সংসার পেতেছে মোদক পরিবার। অভাব অনটনের মাঝেও আছে আনন্দে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোমো, ট্যাক্সির পর 'উচ্ছেবাবু চাউমিন'! 'মিঠাই' ভক্তদের তৈরি এই খাবার পাবেন কোথায়
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement