Madhyamik Examination 2026: মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শেষ হতেই ছাত্র-ছাত্রীরা বেরিয়ে যা জানালেন, তবে কি এবার...
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Madhyamik Examination 2026: এবছরের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা এদিন শেষ হল। ৯০ নম্বরের এই পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছে, প্রশ্নপত্র ছিল সম্পূর্ণ সিলেবাসের মধ্যেই।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এবছরের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা এদিন শেষ হল। ৯০ নম্বরের এই পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছে, প্রশ্নপত্র ছিল সম্পূর্ণ সিলেবাসের মধ্যেই। একাধিক প্রশ্ন কমন আসায় পরীক্ষা ভালই হয়েছে বলে দাবি ছাত্র-ছাত্রীদের।
অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলে সিট পড়া মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে স্কুল থেকে বেরিয়ে জানায়, দু’-একটি প্রশ্নে সামান্য সমস্যা হলেও সামগ্রিকভাবে পরীক্ষা সন্তোষজনক হয়েছে। তাঁদের অনেকেরই আশা, লেটার মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
অন্যদিকে, অশোকনগর কল্যাণগড় বয়েজ ও গার্লস স্কুলের প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এই কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় স্কুলের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। ইংরেজি পরীক্ষা হওয়ায় অনেক অভিভাবকের মধ্যেই ছিল বাড়তি টেনশন। তবে পরীক্ষা শেষ হতেই হাসিমুখে ছাত্র-ছাত্রীদের স্কুল থেকে বেরোতে দেখেই স্বস্তি ফেরে অভিভাবকদের মুখেও।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ শুরু…! শনির ঘরে ৫ বড় গ্রহের মহামিলন, ভাগ্যবান ৬ রাশির সোনায় সোহাগা, চাকরিতে পদোন্নতি, বিপুল টাকার ফোয়ারা
পরীক্ষার্থীরাও আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছে, পরীক্ষা ভাল হয়েছে। যদিও শেষ পর্যন্ত মাধ্যমিকের ফল প্রকাশের পরেই স্পষ্ট হবে পরীক্ষার প্রকৃত মূল্যায়ন। এখনও বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। পরীক্ষাকে ঘিরে স্কুল চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, মোতায়েন রয়েছে পুলিশ। যদিও শান্তিপূর্ণই হয়েছে এদিনের মাধ্যমিক পরীক্ষা বলে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 4:42 PM IST









