advertisement

Madhyamik Exam 2026: শরীর হার মানলেও মনে অদম্য জেদ! হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল অসুস্থ ছাতনার ছাত্রী

Last Updated:

Madhyamik Exam 2026: পেটে তীব্র যন্ত্রণা, ভর্তি ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তবু থামেনি স্বপ্নের দৌড়। ছাতনার ছাত্রীর কথা জানলে গর্ব হবে...

+
অসুস্থ

অসুস্থ ছাত্রী

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কমলপুর উচ্চ বিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী সোমবার প্রমাণ করে দিল, মানসিক শক্তির কাছে হার মানে শারীরিক অসুস্থতাও। মাধ্যমিক পরীক্ষার ঠিক কয়েকদিন আগেই তীব্র পেটে ব্যথায় ভুগতে শুরু করে সে।
পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে পরীক্ষার প্রথম দিন সকালেই তাকে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু হাসপাতালের শয্যায় থেকেও তার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস, “আমি পারব।”
আরও পড়ুন: বিনা কোচিংয়ে নজরকাড়া সাফল্য, WBCS ক্র্যাক করে বাংলার আলমগীর চমকে দিলেন গোটা দেশকে
চিকিৎসকদের পরামর্শে বিশ্রামের প্রয়োজন হলেও পরীক্ষায় বসার ইচ্ছায় সে এক মুহূর্তও পিছিয়ে যায়নি। হাসপাতালের ওয়ার্ডেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি এবং স্বাস্থ্য দফতরের সহযোগিতায় সেখানে বসানো হয় পরীক্ষার ডেস্ক। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয় থেকে ছুটে এসে তত্ত্বাবধানে থাকেন, যাতে নিয়ম মেনেই পরীক্ষা সম্পন্ন হয়। চিকিৎসকেরাও সারাক্ষণ নজর রাখেন, প্রয়োজনে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: খড়গপুরের গ্রাম থেকে সোজা মাইক্রোসফট, প্রায় ১, ০০, ০০, ০০০ টাকার চাকরির অফারলেটার সুমন বেরার হাতে! ছেলের কীর্তিতে গর্বিত বাংলা
অসুস্থ শরীর, স্যালাইনের বোতল আর যন্ত্রণার মাঝেও প্রশ্নপত্র খুলে মনোযোগ দিয়ে উত্তর লেখে ছাত্রী– এই দৃশ্য উপস্থিত সকলের চোখে জল এনে দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মেধা ও অধ্যাবসায়ে সে বরাবরই এগিয়ে। এমন পরিস্থিতিতেও তার মনোবল ভেঙে না পড়ায় শিক্ষক-শিক্ষিকারা গর্বিত। তাঁরা বলেন, “এই ছাত্রী আজ শুধু নিজের জন্য নয়, অসংখ্য পরীক্ষার্থীর জন্য অনুপ্রেরণা।” হাসপাতালের কর্মীরাও জানান, এর আগে এমন দৃশ্য খুব কমই দেখেছেন। অসুস্থতার মধ্যেও পরীক্ষার জন্য এমন দৃঢ় সংকল্প সত্যিই বিরল।
advertisement
বাঁকুড়ার এই সাহসী ছাত্রীর গল্প এখন জেলাজুড়ে আলোচনার বিষয়। সমাজের নানা স্তরের মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন। এই ঘটনা প্রমাণ করে দিল– ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই অজেয় নয়। পরীক্ষার প্রথম দিনেই সে দেখিয়ে দিল, সাহস, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে যে কোনও সংকটকে জয় করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: শরীর হার মানলেও মনে অদম্য জেদ! হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল অসুস্থ ছাতনার ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement