advertisement

West Medinipur News: খড়্গপুর IIT-তে চাকরির সুযোগ! দুর্দান্ত বেতনে, কী কাজ? শিক্ষাগত যোগ‍্যতা কী লাগবে? সব জেনে নিন

Last Updated:

মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই আবেদন জানান। দক্ষতা থাকতে হবে ফাইন আর্টস বিষয়ে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: ফাইন আর্টসে দক্ষ? আপনার কি মেকানিক্যাল, সিভিল, অ্যারোস্পেস অথবা এই জাতীয় কোনও বিষয়ে বি.টেক ডিগ্রি রয়েছে? অথবা মেকানিক্সে আপনার কী এমটেক করা রয়েছে? তবে আপনার জন্য খড়্গপুর আইআইটিতে রয়েছে গবেষণা সংক্রান্ত চাকরির সুযোগ। যেখানে ফোক আর্ট বা লোক সংস্কৃতির সঙ্গে টেকনোলজির দুরন্ত মেলবন্ধনের একটি বিশেষ প্রকল্পে থাকবে কাজের সুযোগ।
আই.আই.টি খড়্গপুরের অ‍্যাকাডেমি অফ ক্লাসিকাল এন্ড ফাইন আর্টস বিভাগের তত্ত্বাবধানে বিশেষ এক প্রকল্পে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ নিয়োগ করা হবে। মোটা অঙ্কের বেতনে এই পদে কাজের জন্য এখনই আবেদন জানাতে পারেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মেকানিক্যাল, সিভিল, অ্যারোস্পেস অথবা এই জাতীয় কোনও বিষয়ে বি.টেক ডিগ্রী কিংবা মেকানিক্স এমটেক করা থাকলে এবং ইউজিসি নেটে উত্তীর্ণ হলেই আবেদন জানানো যাবে এই পদের জন্য।
আইআইটি খড়্গপুরের গুরু ক্রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে Folk Art Meets Future Tech: Madhubani-Inspired Metamaterials(FFI) বিশেষ এই প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।
advertisement
ইতিমধ্যে একটিমাত্র পদের জন্য, অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ চলছে। জানা গিয়েছে, CAD এবং CAE ই সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে এবং ফাইন আর্টস বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তিকে, প্রতি মাসের সাম্মানে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
advertisement
আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দেখে তার পাশে থাকা ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Medinipur News: খড়্গপুর IIT-তে চাকরির সুযোগ! দুর্দান্ত বেতনে, কী কাজ? শিক্ষাগত যোগ‍্যতা কী লাগবে? সব জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement