advertisement

Jadavpur University: ‘ক্যাম্পাসে নোংরামি হচ্ছে’, তদন্ত চাই, বিস্ফোরক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Last Updated:

Jadavpur University:পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে বললেন, তিনি উপাচার্য পদে থাকুন, কয়েকজন শিক্ষক সেটা চাইছেন না৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে দিতে চাইছেন না কয়েকজন ছাত্র নেতা৷ এরা চাইছেন না সিসিটিভি বসুক ক্যাম্পাসে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে এ বার মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিপুল ক্ষোভ প্রকাশ করলেন তিনি৷ পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে বললেন, তিনি উপাচার্য পদে থাকুন, কয়েকজন শিক্ষক সেটা চাইছেন না৷
তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘আমার সঙ্গে চক্রান্ত চলছে যাতে আমি উপাচার্য না থাকি৷ আমি রাজ্যপাল ও রাজ্য সরকারকে জানানো তদন্ত করার জন্য৷ তারা দেখুন, কারা চক্রান্ত করছেন৷ তাদের কাছে তো অনেক এজেন্সি থাকে৷’’ এ দিকে যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়েও এদিন প্রশ্ন তুললেন উপাচার্য বুদ্ধদেব সাউ৷ তিনি কার্যত তদন্তের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন৷ তিনি বললেন, ‘এমনও অনেক আছে যাঁরা দোষী, তাঁদের নাম নেই৷ এমনও কয়েকজন আছেন, যাঁরা দোষী নন৷ এখনই যদি সবাইকে শাস্তি দিয়ে দেওয়া হয়, তা হলে ওঁরা মানসিক ভাবে ভেঙে পড়বেন৷ আমার মনে হচ্ছে তদন্ত কমিটির রিপোর্ট অসম্পূর্ণ৷’’ এই কথা বলে তিনি ফের তদন্তের পক্ষেই সওয়াল করেন৷
advertisement
advertisement
এর পরে শিক্ষকদের একাংশকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপাচার্য৷ তিনি বলেন, ‘ক্যাম্পাসে নৈরাজ্য চলছে, এ ভাবে কাজ করা যায়? আপনারাই দেখছেন কী চলছে ক্যাম্পাসে, আমার সঙ্গে পরিকল্পনা মাফিক চক্রান্ত চলছে৷ সিবিআই তদন্ত হবে নাকি সিআইডি তদন্ত হবে সেটা রাজ্য সরকার ওরাজ্যপাল দেখুন, আমি দু’জনকেই জানাব৷’’
তিনি বিস্ফোরক স্বরে বলেন, ‘ক্যাম্পাসে নোংরামি হচ্ছে৷’ বলেও আওয়াজ তোলেন বুদ্ধদেব সাউ৷ পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর পদত্যাগের দাবি করছেন কেউ কেউ৷ তিনি বলেন, ‘‘কাল যে আন্দোলন হয়েছে, সেই সব ছাত্রদের বিরুদ্ধে তদন্ত করা হবে নাকি সেটা আমি মত নেব৷ আপনারা দেখুন, আমার প্রাণ থাকতে আমি যাব না, তবে এরা চাইছে না আমি উপাচার্য থাকি৷’’
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: ‘ক্যাম্পাসে নোংরামি হচ্ছে’, তদন্ত চাই, বিস্ফোরক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement