advertisement

চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার কর্মরতা তরুণী

Last Updated:

ফের গণধর্ষণ ৷ ঘটনাস্থল মেরঠ ৷ চলন্ত গাড়ির মধ্যে একাধিকবার ধর্ষণ করা হয় নির্যাতিতা তরুণীকে ৷

#মেরঠ: ফের গণধর্ষণ ৷ ঘটনাস্থল মেরঠ ৷ চলন্ত গাড়ির মধ্যে একাধিকবার ধর্ষণ করা হয় নির্যাতিতা তরুণীকে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই তরুণী ৷ মেডিকেল রিপোর্ট থেকে জানা গিয়েছে, তার শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন মিলেছে ৷ এমনকী, তার মুখেও কোনও ধারাল অস্ত্র দিয়ে আঘাত দেওয়া হয়েছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা ৷ নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, ধৃতের নাম সলমন এবং সে ওই তরুণীর পূর্ব পরিচিত ৷
নির্যাতিতা তরুণী নয়ডাতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন ৷ অফিস যাতায়াতের পথেই ওই তরুণীর সঙ্গে আলাপ হয় সলমন নামে অভিযুক্ত ব্যক্তির ৷ সলমন তরুণীর অফিসের কাছেই একটি ইলেক্ট্রনিক্স শোরুমে কাজ করে বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনার দিন অফিস থেকে বেরোতে বেশ কিছুটা দেরি হয় ওই তরুণীর ৷ এমনকী, অফিস থেকে বেরিয়েও তিনি কোনও বাস পাচ্ছিলেন না ৷ যার জেরে কিছুটা বাধ্য হয়েই সলমনের গাড়িতে ওঠেন বাড়ি ফেরার জন্য ৷
advertisement
গাড়িতে ওঠার পরই তরুণীর সঙ্গে অভব্যতা শুরু করে সলমন ৷ মাঝ রাস্তা থেকে ওই গাড়িতে ওঠে সলমনের এক বন্ধুও ৷ গোটা গাড়ির কাঁচ কালো কাপড় দিয়ে ঢেকে ফুল ভলিউমে গান চালিয়ে যমুনা এক্সপ্রেসপ্রেস ওয়ের উপর গাড়ি দাঁড় করিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিই একাধিকবার ধর্ষণ করে ওই মহিলাকে ৷ এরপর মথুরায় ওই নির্যাতিতা মহিলাকে গাড়ি থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ওই দুই অভিযুক্ত ব্যক্তি ৷
advertisement
advertisement
যদিও এখনও অবধি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার কর্মরতা তরুণী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement