advertisement

‘ওকে ছাড়বে না’, পরিবারকে মেসেজ পাঠিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিমানসেবিকা

Last Updated:
#নয়াদিল্লি: ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দিল্লির এক বিমানসেবিকা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির হজ খাস আবাসনে ৷ মৃতার নাম আনিসিয়া বাত্রা ৷ তিনি জার্মান এয়ারলাইন্সে কাজ করতেন ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক অশান্তির সঙ্গে সঙ্গে পণ চেয়ে অত্যাচারের অভিযোগও উঠে এসেছে ৷
বছর চল্লিশের আনিসিয়ার সঙ্গে বছর দু’য়ের আগেই বিয়ে হয় সফটঅ্যয়ার ইঞ্জিনিয়ার ময়ঙ্ক সিংভির ৷ তাদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন পরিবারের লোকজন ৷ শুক্রবার গুরুগ্রামে কর্মরত স্বামীকে মোবাইলে টেক্সট মেসেজ করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত জানান ৷ পুলিশ সূত্রে খবর, এরপরই ছাদ থেকে ঝাঁপ দেন পেশায় বিমানসেবিকা আনিসিয়া ৷
advertisement
স্ত্রীয়ের টেক্সট মেসেজ পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে ময়ঙ্ক দেখেন রক্তাক্ত আনিসিয়াকে ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
আরও পড়ুন 
আনিসিয়ার পরিবার জানিয়েছেন, ময়ঙ্ক ও তাঁর পরিবার তাদের মেয়েকে পণ ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অত্যাচার করত ৷ এমনকি ময়ঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেছেন তাঁরা ৷ আনিসিয়ার সঙ্গে বিয়ের আগে ময়ঙ্কের আরও একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই কথা আনিসিয়া ও তাঁর পরিবারের কাছে লুকিয়ে রেখে দ্বিতীয়বার বিয়ে করেন বলে দাবি ৷ পরিস্থিতি চরমে পৌঁছানোতেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে তাদের মেয়ে বলে পুলিশকে জানিয়েছে মৃতার বাবা-মা ৷ মৃত্যুর আগে তাদেরও টেক্সট করে আনিসিয়া লেখেন, ওদের ছেড়ো না ৷
advertisement
আরও পড়ুন 
আনিসিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ময়ঙ্ক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৩০৪ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ওকে ছাড়বে না’, পরিবারকে মেসেজ পাঠিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিমানসেবিকা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement