advertisement

ধর্মতলার অভিজাত হোটেলের রুম থেকে উদ্ধার যুবকের গলাকাটা মৃতদেহ

Last Updated:
#কলকাতা: ধর্মতলা অঞ্চলের অভিজাত হোটেলে যুবকের রহস্যমৃত্যু!  উদ্ধার গলাকাটা মৃতদেহ। গতকাল রাতে হোটেল রুমের শৌচালয় থেকে যুবককে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এসএসকেএম-এ নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হর্ষ বালানি, বয়স ২৪-২৫,   গুজরাতের বাসিন্দা। ৮ নভেম্বর হোটেলে ওঠেন জামশেদপুরের কলেজের পড়ুয়া হর্ষ। হোটেলে থাকাকালীন সারাদিনে একবারই ঘর থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে ঘরের দরজা বন্ধই ছিল।
বাথরুমও ভিতর থেকে বন্ধ করা ছিল। ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলা হয়। বাথরুমের দরজা খোলেন হোটেল কর্মীরাই। দরজা খুলতেই মেলে যুবকের রক্তাক্ত দেহ।
advertisement
advertisement
জানা গিয়েছে, অনলাইনে হোটেল বুক করেছিলেন হর্ষ বালানি। ভাড়া নিয়েছিলেন ডিলাক্স রুম। দেহের পাশে রক্তমাখা ছুরি উদ্ধার করেন  ফরেনসিক আধিকারিকরা।
খুন না আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ! যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনাও হতে পারে কারণ যুবকের শরীরে অনেকগুলো গাঢ় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক ও ফরেনসিক টিম-এর মতে, যুবক নিজেই নিজের উপর আঘাত হেনেছিল।
advertisement
কিন্তু যদি আত্মহত্যাও হয়ে থাকে, তাহলে যুবককে কি কেউ আত্মহত্যা করতে প্ররচনা করেছিল?  উঠে আসছে আরও নানা প্রশ্ন--বন্ধুদের সঙ্গে কি দেখা করতে শহরে এসেছিলেন হর্ষ ? কলকাতায় কাদের সঙ্গে তাঁর পরিচয় ছিল? যুবকের মৃত্যুর পিছনে কি প্রণয়ঘটিত কোনও কারণ রয়েছে ?
জোরকদমে চলছে পুলিশি তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, হোটেলের গেস্ট লিস্ট। তবে হর্ষ বালানির পরিবারের দাবি, তাঁদের ছেলেকে  খুন করা হয়েছে!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্মতলার অভিজাত হোটেলের রুম থেকে উদ্ধার যুবকের গলাকাটা মৃতদেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement