advertisement

প্রকাশ্যে রাস্তায় স্কুল ছাত্রীকে ৭ জন মিলে বিবস্ত্র করে যৌন হেনস্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

সম্প্রতি গয়ায় মহিলাকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনার পর দু’দিন কাটতে না কাটতেই আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল ছাত্রীকে ৭ জন মিলে শ্লীলতাহানি করছে ৷

#পটনা: সম্প্রতি গয়ায় মহিলাকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনার পর দু’দিন কাটতে না কাটতেই আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল ছাত্রীকে ৭ জন মিলে শ্লীলতাহানি করছে ৷ গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটেছে ৷ সাহায্যের জন্য চিৎকার করছে কিশোরী ৷
ভিডিও দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি ছ’জনের খোঁজে তল্লাশি চলছে ৷ একজন পুলিশ কর্তার কাছে হোয়াটসঅ্যাপে প্রথম ভিডিওটি আসে ৷ এরপর সমস্ত জেলায় অ্যালার্ট জারি করা হয় ৷
advertisement
কোথায় ঘটনাটি ঘটেছে সেটি খুঁজে পাওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্যাতিতাকে খুঁজে বের করে তার বয়ান নেওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ তবে নির্যাতিতা কোনও অভইযোগ দায়ের না করলেও ভিডিওর ভিত্তিতে মামলা দায়ের করা হবে ৷ যে অফিসারের কাছে ভিডিওটি এসেছে তিনি ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন ৷
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, সাইকেলে করে যাচ্ছিল মেয়েটি ৷ সেই সময় একদল যুবক তার পথ আটকায় ৷ জোর করে রাস্তার ধারে তাকে নিয়ে যাওয়া হয় ৷ দলের মধ্যে একজন তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাকিরা তার উপর চড়াও হয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
প্রকাশ্যে রাস্তায় স্কুল ছাত্রীকে ৭ জন মিলে বিবস্ত্র করে যৌন হেনস্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement